1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
উন্নয়ন বঞ্চিত খর্নিয়াকে আধুনিক ইউনিয়নে গড়ে তুলবো - লবি - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

উন্নয়ন বঞ্চিত খর্নিয়াকে আধুনিক ইউনিয়নে গড়ে তুলবো – লবি

  • প্রকাশিত : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৫১ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে বিভিন্ন স্থানে পূর্বনির্ধারিত ৬টি উঠান বৈঠক (১০ সেপ্টেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত অনুষ্ঠিত হয়।

সাবেক সংসদ সদস্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলী আসগর লবি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি আলী আসগর লবি বলেন, আমি এই ডুমুরিয়ার সন্তান, আপনাদের সকলের সাথে আমার পরিবারের গভীর সম্পর্ক রয়েছে। এই অঞ্চলে বিগত দিনে উন্নয়নের ছোঁয়া লাগেনি। এখনো গ্রাম থেকে গ্রামে যাতায়াতের জন্য জন্য নৌকায় যাতায়াত করতে হয়। রাস্তা ঘাট এতোটাই অনুন্নত যে আপনারা পায়ে হেঁটে বাড়ী পর্যন্ত যেতে পারছেন না। ঘনবসতি অঞ্চল হিসেবে পর্যাপ্ত স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা ও মন্দির নাই।

আমরা জেলে, বেদে, হরিজন, দলিত সম্প্রদায় সহ সকল গোত্রের মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করে যাচ্ছি। প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার জন্য আমরা সচেতনতামূলক কার্যক্রম বিএনপি পরিচালনা করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আমরা দলীয় ভাবে নানা পরিসরে কাজ করে যাচ্ছি।
প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থাৎ আপনাদের সকলকে নিয়ে কাজ করতে গ্রাম ইউনিয়ন উপজেলাতে আপনাদের সমন্বয়ে টিম গঠন করা হবে।
আমরা প্রত্যন্ত অঞ্চলে গিয়ে এ জনগোষ্ঠীর সংগঠনের দায়িত্বশীলদের সঙ্গে আলোচনা করছি। আপনাদের একত্রিত করে উঠান বৈঠকের মাধ্যমে এই ধরনের মতবিনিময় সভার আয়োজন।যেখানে আপনাদের বক্তব্য, মতামত, সমস্যা ও সম্ভাবনার কথাগুলো সরাসরি শুনতে এসেছি। সেই সঙ্গে আপনাদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে জনসম্পদে পরিণত করার অঙ্গীকার করছি, যা ধারাবাহিকভাবে অবশ্যই বাস্তবায়ন করতে পারবো। আপনারা আমার জন্য আমার দলের জন্য দোয়া করবেন। আমি ও আমরা বাকী জীবন আপনাদের সেবায় নিয়োজিত থাকতে পাড়ি।

বিশেষ অতিথি বিশেষ অতিথি উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ রেহেনা ঈসা।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন নগর জাসাসের আহবায়ক নুরুল ইসলাম বাচ্চু, বারবার নির্বাচিত ইউপি সদস্য মোল্লা আবুল কাশেম, নিতাই গাইন, সুভাস বৈরাগী, রফিক মীর, খোরশেদ মোড়ল, আইয়ুব মাস্টার, শেখ জহুরুল ইসলাম, আশরাফ হোসেন, রফিক মীর, হুমায়ুন কবির, বারবার নির্বাচিত ইউপি সদস্য শেখ রবিউল ইসলাম, শেখ আহফাজ উদ্দিন, শাহাবুদ্দিন সরদার, দ্বীন মোহাম্মদ, জিয়া গাজী, খান আসাদুজ্জামান মিন্টু, সাদ্দাম হোসেন মোল্লা, মোফাজ্জল শেখ, সাদ্দাম শেখ, আমিনুল সরদার, তৈয়বুর শেখ, ইউপি সদস্য পারুল বেগম, কুদ্দুস খান, রাবেয়া বেগম, সফি সরদার, শাজাহান ফকির, বিউটি বেগম, কুলসুম বেগম, রবিউল শেখ প্রমুখ।

খর্নিয়া ইউনিয়নের একাধিক মসজিদ মাদ্রাসা ও মন্দিরে পরিদর্শন করেন, এবং তিনি ব্যাক্তিগত ভাবে আর্থিক সহায়তা প্রদান করেন।
সিংঙ্গা স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীদের সাথে কুশল বিনিময় করেন। মাগরিবের নামাজ পরবর্তী খর্নিয়া ইউনিয়নে ২ টি নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।