1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
পিরিয়ডের সময় কতক্ষণ ব্যবহার করবেন স্যানিটারি প্যাড ? - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

পিরিয়ডের সময় কতক্ষণ ব্যবহার করবেন স্যানিটারি প্যাড ?

  • প্রকাশিত : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৪৪ বার শেয়ার হয়েছে

অদিতি সাহা, খুলনার খবর ||নারীদের প্রাকৃতিক ও স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া পিরিয়ড। প্রতিমাসেই নারীরা এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। পিরিয়ড চলাকালীন মেয়েরা শারীরিক ও মানসিক নানান সমস্যার মধ্য দিয়ে যায়। এইসময় শরীরে অনেক হরমোনাল পরিবর্তনও ঘটে। তাই পিরিয়ডের এই সময়ে সচেতনতার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে পরিচ্ছন্ন থাকা। তবে বেশিরভাগ নারী এই বিষয়টি এড়িয়ে চলেন।

পরিচ্ছন্নতার গাফিলতির কারণে র্যাশ, ফাঙ্গাস, জরায়ু সংক্রমণসহ জরায়ুর ক্যানসারে আক্রান্ত হতে পারে। তাই পিরিয়ড চলাকালীন সময়ে স্যানিটারি প্যাড ব্যবহারের পাশাপাশি পরিষ্কার থাকার ব্যাপারে সচেতন থাকতে হবে। সুস্থ ও সুরক্ষিত থাকতে কৈশোর থেকেই মাসিকের সময়কার স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

কতক্ষণ প্যাড পরে থাকবেন :

প্যাডের কাজ রক্ত শোষণ করা। শোষণের নিদিষ্ট মাত্রা থাকে। অন্যদিকে একটি প্যাড একটি নির্দিষ্ট সময়ের জন্য স্বাস্থ্যসম্মত, অর্থাৎ শরীরের জন্য ভালো। রক্ত খুব বেশি গেলে তিন থেকে চার ঘণ্টার বেশি সময় একই প্যাড ব্যবহার না করাই ভালো। শরীরের জন্য ক্ষতিকর। কম রক্তপাত হলে, ছয় ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যাবে। অনেকেই খুব অল্প সময়ের মধ্যে প্যাড পরিবর্তন করেন। সেটাও ঠিক নয়। ব্যবহারের ছয় ঘণ্টা পেরোনোর আগে যদি ন্যাপকিনটা শরীর থেকে সরানো বা খোলা হয়, তাহলেও সেটা আবার না পরাই ভালো। আবার অধিক রক্তক্ষরণ হলে বড় আকৃতির প্যাডও অল্প সময়েই ভেজা ভাব অনুভূত হয়, তখন সঙ্গে সঙ্গেই ওই প্যাড বদলে ফেলতে হবে।

প্যাড ব্যবহারের আগে :

ঋতুস্রাবের পরিমাণ অনুযায়ী সঠিক আকারের প্যাড নির্বাচন করতে হবে। স্যানিটারি প্যাড ব্যবহারের আগে মেয়াদ শেষের তারিখটি অবশ্যই দেখে নিতে হবে। মেয়াদ পেরনো প্যাড কখনোই ব্যবহার করা ঠিক নয়। এছাড়া পিরিয়ড চলাকালে জরায়ুতে খুব দ্রুত সংক্রমণ ছড়াতে পারে। তাই প্যাড ব্যবহারের আগে সাবান দিয়ে হাত ভালো করে পরিষ্কার করে নিতে হবে, যাতে হাতের মাধ্যমে জীবাণু কোনোভাবেই প্যাডে না লাগে।

যা করবেন না :

প্যাডের ওপরে টিস্যুর ব্যবহার স্বাস্থ্যসম্মত নয়। টিস্যুতে থাকা উপাদানগুলো সংক্রমণ ঘটাতে বা অন্য সমস্যা সৃষ্টি হতে পারে। তাই প্যাডের ওপরে লম্বা সময়ের জন্য টিস্যু ব্যবহারের এড়িয়ে চলতে হবে। সুগন্ধিযুক্ত প্যাড জরায়ুর স্বাস্থ্যের জন্য মোটেও স্বাস্থ্যকর নয়। এটি ব্যবহার থেকে বিরত থাকুন। এতে দেওয়া রাসায়নিক উপাদান শরীরের জন্য মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। তাই সুগন্ধি ছাড়া আরামদায়ক প্যাড ব্যবহার করুন।

স্যানিটারি প্যাড সঠিকভাবে ফেলুন :

ব্যবহৃত ন্যাপকিনে তাড়াতাড়ি ব্যাকটেরিয়া জন্মায়। তাই প্যাড টয়লেটের মধ্যে না ফেলে ব্যবহারের পর ভালোভাবে কাগজে মুড়ে ময়লার ঝুড়িতে ফেলতে হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।