খুলনার খবর ||খুলনার সদর থানার সামনে স্টার হোটেলের একটি কক্ষ থেকে তৌহিদুর রহমান তুহিন (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
মৃত যুবক লবণচরা থানাধীন মতিয়াখালী ৫ম গলির বাসিন্দা এসএম এ খালেকের ছেলে।খুলনা সুন্দরবন কলেজের সাবেক ভিপি তরিকুল ইসলাম সুমনের ছোট ভাই তুহিন।
ময়না তদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ হাওলাদার মাসুম হোসাইন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে স্টার হোটেলের ৪০১ নস্বর কক্ষের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।
প্রাথমিকভাবে মরদেহে কোন আঘাতের চিন্হ পাওয়া যায়নি। তবে ভুক্তভোগীর মুখ থেকে ফেনা বের হচ্ছিলো। ধারনা করা হচ্ছে উত্তেজক কোন কিছু সেবনে তার মৃত্যু হতে পারে। তবে ময়না তদন্তের পরে বলা যাবে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।