1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
সুন্দরবন দেখতে যাওয়া বিদেশি পর্যটক মারা গেলেন জাহাজে - Khulnar Khabor
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

সুন্দরবন দেখতে যাওয়া বিদেশি পর্যটক মারা গেলেন জাহাজে

  • প্রকাশিত : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৭ বার শেয়ার হয়েছে

খুলনার খবর || পূর্ব সুন্দরবনের কচিখালীতে ট্যুরিস্ট জাহাজে আয়ারল্যান্ডের নাগরিক এক নারী পর্যটক মারা গেছেন। শনিবার বেলা ১১টায় ট্যুরিস্ট জাহাজ ‘এমভি আলাস্কা’য় এ ঘটনা ঘটে। ওই পর্যটক হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে ধারণা বন বিভাগের।

পূর্ব সুন্দরবন বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব বলেন, পর্যটকবাহী বিলাসবহুল ট্যুরিস্ট জাহাজ ‘এমভি আলাস্কা’ শনিবার সকালে পর্যটনকেন্দ্র কচিখালীতে নোঙর করে। বেলা ১১টার দিকে সকালের নাশতা শেষে আয়ারল্যান্ডের নাগরিক কারমেল নোইলিন (৫৭) তাঁর কেবিনে যান। জাহাজের স্টাফ তাঁর জন্য কফি নিয়ে গেলে কেবিনের বিছানায় ওই পর্যটককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। জাহাজে থাকা একজন পর্যটক চিকিৎসক পরীক্ষা করে জানান, কারমেল নোইলিন মারা গেছেন।

বন কর্মকর্তা রানা দেব জানান, মারা যাওয়া পর্যটকের সঙ্গে তাঁর বাংলাদেশি স্বামী রয়েছেন। তাঁর নাম জানা যায়নি। কারমেল নোইলিন হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

শরণখোলা থানার ওসি মো. শহীদুল্লাহ জানান, ট্যুরিস্ট জাহাজে বিদেশি নাগরিক নারী পর্যটক মারা যাওয়ার খবর পেয়ে ধানসাগর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে থানা থেকে কচিখালীতে পুলিশ পাঠানো হয়েছে।

ট্যুর অপারেটর অব সুন্দরবনের (টোয়াস) সেক্রেটারি নাজমুল আযম আলাস্কা জাহাজে বিদেশি নারী পর্যটক মারা যাওয়ার খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, ৭৫ জন পর্যটক নিয়ে ট্যুরিস্ট জাহাজ আলাস্কা শুক্রবার খুলনা থেকে ছেড়ে সুন্দরবনের উদ্দেশে যাত্রা করে।

পূর্ব সুন্দরবন বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করীম চৌধুরী বলেন, শরণখোলা রেঞ্জ সদর থেকে বন বিভাগের সহায়তায় পুলিশ ঘটনাস্থলে গেছে। পর্যটকবাহী জাহাজটিতে ৭৪ জন বাংলাদেশির পাশাপাশি একজন বিদেশি ছিলেন।

প্রসঙ্গত, ১৩ সেপ্টেম্বর সকালে কচিখালী-ডিমেরচরে সমুদ্রে ভেসে গিয়ে ঢাকার মাহিত আব্দুল্লাহ (১৬) নামের একজন পর্যটক মারা যান। ৩০ ঘণ্টা পর সাগরে ভাসমান অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।