1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মুজগুন্নি বাস্তুহারা কলোনিতে সংঘর্ষ : ‘পাক হানাদারদের কায়দায় হামলা - রকিবুল ইসলাম বকুল - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

মুজগুন্নি বাস্তুহারা কলোনিতে সংঘর্ষ : ‘পাক হানাদারদের কায়দায় হামলা – রকিবুল ইসলাম বকুল

  • প্রকাশিত : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭০০ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||খুলনার খালিশপুর মুজগুন্নি বাস্তুহারা কলোনিতে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনাকে “পাক হানাদারদের কায়দায় হামলা” বলে আখ্যায়িত করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচার দাবি করেছেন।

বকুল বলেন, “কতটা অমানবিক হলে একটি চার বছরের শিশুও নির্যাতন থেকে রক্ষা পায় না! আমি এর তীব্র প্রতিবাদ জানাই। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে।”তিনি আরও প্রশ্ন তোলেন, “যেখানে প্রশাসনের জনগণকে রক্ষার কথা, সেখানে যদি তারাই জনগণের উপর হামলা করে, তাহলে মানুষ কোথায় যাবে? আমার ভাই-বোনেরা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হয়ে অসহায়ভাবে জীবন যাপন করছে। তার উপর আবার যদি এভাবে নির্যাতন চলে, তবে তা মেনে নেওয়া হবে না।”
বকুল হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি হামলা ও নির্যাতন বন্ধ না হয়, তবে আমরা রাজপথে নামতে বাধ্য হব।” তিনি প্রশাসনকে আলোচনার মাধ্যমে এলাকার সমস্যা সমাধানের আহ্বান জানান।বিএনপির এই নেতা অভিযোগ করেন, হামলায় অন্তত ১০০ জন আহত হয়েছেন এবং অনেকে হাসপাতালে চিকিৎসাধীন। এমনকি আহতদের চিকিৎসা নিতেও বাধা দেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেন। একইসঙ্গে, বাড়িতে বাড়িতে গিয়ে ভয়ভীতি দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার জানিয়ে বকুল বলেন, “আমরা শান্তিপূর্ণ সমাধানের প্রত্যাশায় আছি। কিন্তু যদি সরকার আলোচনার মাধ্যমে সুনির্দিষ্ট পুনর্বাসনের ব্যবস্থা না করে, তাহলে এর পরিণতি ভালো হবে না।”তিনি সরকারের কাছে প্রশ্ন তোলেন, “মৌলিক অধিকারের মধ্যে বাসস্থান দেওয়ার কথা থাকলেও, আমাদের এই মানুষগুলোর বাসস্থান কোথায় ,গত রবিবার নগরীর খালিশপুর মুজগুন্নি বাস্তুহারা কলোনির বয়রা হাউজিং এস্টেট সি ব্লক (বাস্তুহারা মুক্তিযোদ্ধা কলোনী) এলাকায় অবৈধ উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ হয়।

পরদিন সোমবার বিকালে রকিবুল ইসলাম বকুল ঘটনাস্থলে গিয়ে আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, সাবেক যুগ্ম আহবায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, খালিশপুর থানা বিএনপির সভাপতি মোহাম্মদ আলী বাবু, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাস,৯ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি শেখ জাহিদুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী শামীমসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।