1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যৌতুকের দাবিতে গৃহবধূ লামিয়াকে নির্যাতন ও ছাদ থেকে ফেলে পঙ্গু করার অভিযোগ - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

যৌতুকের দাবিতে গৃহবধূ লামিয়াকে নির্যাতন ও ছাদ থেকে ফেলে পঙ্গু করার অভিযোগ

  • প্রকাশিত : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ২১০ বার শেয়ার হয়েছে

খুলনার খবর || খুলনা মহানগরীর মোস্তার মোড় কৈয়া বাজার রোডের খৈইয়ে তলায় যৌতুকের দাবিতে এক তরুণ গৃহবধূর ওপর নৃশংস নির্যাতনের অভিযোগ উঠেছে। স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের অমানবিক নির্যাতনে গুরুতর আহত হয়েছেন লামিয়া আক্তার (১৯)। নির্যাতনের পর তাকে দুইতলার ছাদ থেকে ফেলে দেওয়ায় তিনি এখন স্থায়ীভাবে পঙ্গুত্বের শিকার হওয়ার আশঙ্কায় আছেন।

অভিযোগ অনুযায়ী, লামিয়ার স্বামী আব্দুল্লাহ আল ইমরান খুলনা ওয়াসায় কর্মরত। বিয়ের পর থেকেই তিনি ও তার পরিবারের সদস্যরা নিয়মিত যৌতুক দাবি করে আসছিলেন। নগদের দুই লাখ টাকা দিতে অস্বীকৃতি জানালে সম্প্রতি তার ওপর চালানো হয় মধ্যযুগীয় কায়দার নির্যাতন। লামিয়ার মাথার চুল কেটে দেওয়া হয়, গলা টিপে ধরা হয় এবং পরে ছাদ থেকে ফেলে দেওয়া হয় বলে জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।

চিকিৎসকরা জানান, লামিয়ার কোমর ও পিঠের নিচের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি এখন হাঁটতে বা নিজের সন্তানের যত্ন নিতে অক্ষম। চোখে পানি আর কণ্ঠে কান্না মিশিয়ে লামিয়া বলেন, “আমি শুধু স্ত্রী হিসেবে সম্মান আর ভালোবাসা চেয়েছিলাম, কিন্তু তারা আমাকে মানুষ হিসেবে দেখেনি। এখন আমি চলতেও পারি না, আমার ১১ মাসের মেয়েকে নিয়ে পথে পথে ঘুরছি।”

প্রতিবেশীরা জানান, ঘটনার দিন রাতে লামিয়ার আর্তচিৎকারে তারা ছুটে গেলেও ইমরান ও তার পরিবার দরজা বন্ধ করে রাখে। পরে স্থানীয়দের সহায়তায় লামিয়াকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর থেকেই ইমরান ও তার পরিবারের সদস্যরা গা ঢাকা দিয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের দাবি, অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করে লামিয়ার জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। মানবিক কারণে তার চিকিৎসা ও সন্তানের দেখভালের দায়িত্বও সরকারের নেওয়া উচিত বলে মত দিয়েছেন সমাজকর্মী ও এলাকাবাসী।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।