1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
তারেক রহমানের নেতৃত্বে দেশে বিএনপি সরকার প্রতিষ্ঠিত হবে- এ্যাড মোমরেজুল  - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

তারেক রহমানের নেতৃত্বে দেশে বিএনপি সরকার প্রতিষ্ঠিত হবে- এ্যাড মোমরেজুল 

  • প্রকাশিত : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১৫৪ বার শেয়ার হয়েছে

মোঃ ফসিয়ার রহমান পাইকগাছা খুলনা প্রতিনিধি ||” বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে উপজেলা ও পৌর বিএনপির দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বত:স্ফুর্ত উপস্থিতিতে দেলুটি পঞ্চিমপাড়া মন্দিরে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় ও গনসংযোগ করেন জেলা বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও খুলনা -৬ পাইকগাছা কয়রার ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ্যাড মোমরেজুল ইসলাম।

শনিবার বিকালে উপজেলার দেলুটি ইউপির  পঞ্চিমপাড়া মন্দিরের সভাপতি বিশ্বজিৎ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে খুলনা -৬ পাইকগাছা কয়রার ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ্যাড মোমরেজুল ইসলাম বলেন, রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা নতুন বাংলাদেশ বিনির্মানের এক সুস্পষ্ট রুপরেখা। নতুন বাংলাদেশ ও পরবর্তী প্রজন্মের স্বপ্নপূরণের বীজ তাতে নিহিত রয়েছে। তিনি দলীয় নেতাকর্মীদের ঘরে ঘরে ৩১দফা পৌঁছে দেওয়ার আহবান জানান।

যুগ যুগ ধরে শিক্ষা দীক্ষায় সবচেয়ে অবহেলিত দীব-বেষ্ঠিত দেলুটি ইউপিতে গত ১৭ বছরের উন্নয়ন বঞ্চনার ফিরিস্তি তুলে ধরে তিনি আরও বলেন, ভোটারবিহীন নির্বাচনে জালিয়াতি করে ক্ষমতার স্বাদ নেওয়া মানুষের জনগনের প্রতি জবাবদিহিতা থাকেনা এটাই স্বাভাবিক ফলে উন্নয়নের মহাসড়ক থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া দেলুটি অনিবার্য পরিনতি বরণ করতে হয়েছিল। এটি দূর্ভাগ্যের বিষয়।

তিনি আরও বলেন ইনশাআল্লাহ আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এককভাবে সরকার গঠন করবে।

তিনি আরও বলেন বিগত দিনে এই ইউনিয়নে কোন উন্নয়ন হয়নি। বিনা ভোটের এমপিরা নিজেদের আখের গুছাতে ব‍ ব্যস্ত ছিলেন। শিক্ষা স্বাস্হ্য , নদীভাঙন, রাস্তাঘাট সহ সবকিছুতে পিছিয়ে পড়েছি। এখন সময় এসেছে এলাকার উন্নয়নের জন‍্য কাজ করা।এটা গনতন্ত্রের একটা উজ্জ্বল দৃষ্টান্ত। দেশনায়ক তারেক রহমান যার হাতে ধানের শীষ দিবেন আমরা তার পক্ষকাল করব। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবেলা করে পাইকগাছা কয়রার ধানের শীষকে বিজয়ী করার জন‍্য দলীয় নেতা কর্মী এবং সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক বৈদ্যনাথ এর সঞ্চলনায় বক্তব্য রাখেন দেলুটি ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক সুজিত কুমার,সাধারণ সম্পাদক শিক্ষক সন্তোষ কুমার গাইন, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহব্বায়ক মোল্যা ইউনুস আলীসহ বিএনপি,যুবদল, ছাত্রদল,সেচ্ছাসেবকদল, শ্রমিকদল ও কৃষকদলের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।