1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুচরা সার বিক্রেতাদের অস্তিত্ব রক্ষায় লোহাগড়ায় মানববন্ধন ও স্মারকলিপি পেশ  - Khulnar Khabor
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

খুচরা সার বিক্রেতাদের অস্তিত্ব রক্ষায় লোহাগড়ায় মানববন্ধন ও স্মারকলিপি পেশ 

  • প্রকাশিত : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ২৭৭ বার শেয়ার হয়েছে

নড়াইল প্রতিনিধি || বাংলাদেশের খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স স্থগিতের সিদ্ধান্ত বাতিল এবং পেশাগত টিকে থাকার দাবিতে নড়াইলের লোহাগড়ায় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কেএসবিএবি) লোহাগড়া উপজেলা শাখার আয়োজনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা  হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) সকাল ১১টায় লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরে খুচরা সার ব্যবসায়ীদের অংশগ্রহণে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন খুচরা সার ব্যবসায়ী হীরক মোল্লা, আব্দুল আলিম, মাসুদ রানা, জাকির হোসেন, ইউনুস হোসেন পলাশসহ প্রমূখ।

মানববন্ধনে বক্তরা বলেন, সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের কৃষি উপদেষ্টা সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে,  দেশব্যাপী লাইসেন্সধারী খুচরা সার বিক্রেতাদের সনদ স্থগিত করা হবে এবং খুচরা সার বিক্রেতা হিসেবে কাউকে আর পৃষ্ঠপোষকতা দেওয়া হবে না। এ ঘোষণায় সারাদেশের প্রায় ৪৪ হাজার খুচরা সার বিক্রেতা মারাত্মকভাবে হতাশ ও উৎকণ্ঠিত হয়ে পড়েছেন। তারা  দীর্ঘ ৩০ বছরের বেশি সময় ধরে পৈত্রিকসূত্রে সার ব্যবসায় নিয়োজিত, কৃষক পর্যায়ে সার পৌঁছে দিচ্ছেন, ব্যাংক ঋণ গ্রহণ করে কাজ করছেন এবং কৃষকদের কাছ থেকে ৩০–৪০ লক্ষ টাকার মতো বাকিতে সার সরবরাহ করছেন। ফলে খুচরা বিক্রেতাদের জীবিকা বন্ধ হয়ে গেলে তাদের পরিবারসহ প্রায় ৫ কোটি কৃষক ক্ষতিগ্রস্ত হবেন।

বক্তারা আরো বলেন, খুচরা সার বিক্রেতাদের বিদ্যমান আইডি কার্ড ও লাইসেন্স বলবৎ রাখতে হবে। ২৫ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে কেএসবিএবি-কে ট্রেড অর্গানাইজেশন (টি.ও) নিবন্ধন দিতে হবে এবং নীতিমালা প্রণয়নে বিক্রেতা প্রতিনিধিদের মতামত অন্তর্ভুক্ত করতে হবে।

মানববন্ধন শেষে খুচরা সার ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

এ বিষয়ে লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মো : আবু রিয়াদ স্মারকলিপি প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, প্রদত্ত স্মারকলিপি প্রধান উপদেষ্টা বরাবর পাঠানো হয়েছে।

এ সংক্রান্ত অনুলিপি প্রেরণ করা হয়েছে কৃষি ও বাণিজ্য উপদেষ্টা, কৃষি সচিব, মহাপরিচালক (কৃষি সম্প্রসারণ অধিদপ্তর), জেলা প্রশাসক নড়াইল, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইল এবং উপজেলা কৃষি অফিসার লোহাগড়া বরাবর।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।