নিজস্ব প্রতিবেদক || বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র (বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড—বিআইএফপিসিএল) থেকে বিনা অনুমতিতে ১১ জন ভারতীয় নাগরিক ভারতে প্রত্যাবর্তন করেছেন বলে জানা গেছে।
সূত্র জানায়,আজ শনিবার(২৪ জানুয়ারি) রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত উক্ত ১১ জন ভারতীয় নাগরিক (বিআইএফপিসিএলকর্মকর্তা)সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় পূর্বানুমতি বা‘নো অবজেকশন সার্টিফিকেট’(NOC) গ্রহণ না করেই ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতে চলে যান।
বিষয়টি সংশ্লিষ্ট মহলের নজরে এসেছে এবং এ ঘটনায় প্রশাসনিকভাবে কোনো বিধি লঙ্ঘন হয়েছে কি না—সে বিষয়ে অনুসন্ধানের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
এ বিষয়ে বিআইএফপিসিএল কর্তৃপক্ষ কিংবা সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।