মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি || ২১ ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে যশোরে। এ উপলক্ষে শহীদ বেদিতে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।প্রশাসন,রাজনৈতিক দল,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ প্রথম প্রহরে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এবারের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শহীদ বেদিতে রাত ১২টা ১ মিনিটে অনুষ্ঠিত হয় পুস্পস্তবক অর্পণের অনুষ্ঠান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, এবং দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত।একুশের চেতনাকে স্মরণ করে স্থানীয়রা বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগ বৃথা যায়নি। একুশ শুধু দেশের নয়, সমগ্র বিশ্বের একটি চেতনা ও মহান বিপ্লব।শহীদ দিবস ও মাতৃভাষা দিবসের এই আয়োজনটি স্থানীয়দের মধ্যে মাতৃভাষা রক্ষার অঙ্গীকারকে আরও দৃঢ় করেছে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।