1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
নিরপেক্ষ ও স্বচ্ছতার সাথে কাজ করতে হবে;পাইকগাছায় আইনশৃঙ্খলা সভায় এমপি মাওলানা আবুল কালাম আজাদ - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

নিরপেক্ষ ও স্বচ্ছতার সাথে কাজ করতে হবে;পাইকগাছায় আইনশৃঙ্খলা সভায় এমপি মাওলানা আবুল কালাম আজাদ

  • প্রকাশিত : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৭ বার শেয়ার হয়েছে

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা (খুলনা) প্রতিনিধি || খুলনার পাইকগাছায় আইনশৃঙ্খলা ও উপজেলা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ সভায় পৌঁছালে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা প্রশাসন ও উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলা মিলনায়তনে মাসিক আইনশৃঙ্খলা ও উপজেলা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কয়রা-পাইকগাছা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।

সভায় উপজেলা প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণের কল্যাণে ও নিরপেক্ষ স্বচ্ছতার ভিত্তিতে কাজ করতে হবে। আপনাদের কলমের স্বচ্ছতার জবাবদিহিতা রয়েছে দুটি জায়গায়, আল্লাহু ও জনগণের কাছে। এই দুটি জায়গায় সঠিক ভাবে দায়িত্ব আপনারা নিশ্চিত করবেন।

এসময় তিনি বলেন,সব জায়গায় আপনাদের ভুমিকা থাকবে জিরোপয়েন্ট। কারোর চাপে পড়ে নিরপেক্ষতা হারাবেন না। এছাড়াও সরকারি কাজে কোন প্রকার অবৈধ লেনদেন না হয় নিশ্চিত করতে হবে।

সভাপতির বক্তব্যে ইউএনও ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, উপজেলা প্রশাসন সবসময় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। তিনি থানার আইন-শৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, যে কোনো অপরাধ বা অনিয়মের তথ্য দ্রুত প্রশাসনকে জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বী, উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আলতাফ হোসেন, চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ খোরশেদুজ্জামান, আব্দুল্লাহ সরদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

বক্তারা তাদের বক্তব্যে মাদক কারবারি ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর নজরদারি, গ্রাম পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, বাজার মনিটরিং জোরদার, ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে,আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়মিত টহল জোরদার,মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে। সভা শেষে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রাখতে সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।