1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোরে বিপুল পরিমাণ আইসের কাঁচামালসহ নারী গ্রেপ্তার - Khulnar Khabor
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

যশোরে বিপুল পরিমাণ আইসের কাঁচামালসহ নারী গ্রেপ্তার

  • প্রকাশিত : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১১৫ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি ||যশোরে গোয়েন্দা পুলিশের (ডিবি) এক ঝটিকা অভিযানে মরণনেশা মাদক ‘ক্রিস্টাল আইস’ তৈরির বিশাল কাঁচামালের চালানসহ এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। যশোর শহরের ব্যস্ততম মনিহার সিনেমা হল সংলগ্ন ঈগল পরিবহন কাউন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটককৃত নারীর নাম শাপলা খাতুন ওরফে স্বপ্না (২৮)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার আখড়া খোলা গ্রামের আক্তারুজ্জামানের মেয়ে।গোপন সংবাদের ভিত্তিতে যশোর ডিবি পুলিশের এসআই (নিঃ) অলক কুমার দে-র নেতৃত্বে একটি চৌকস টিম রাত ৯টার দিকে মনিহার এলাকায় অবস্থান নেয়। সেখানে ঢাকাগামী ঈগল পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন শাপলা খাতুনকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বাসের বক্স থেকে দুটি সাদা প্লাস্টিকের বস্তায় ভরা ২৫ কেজি এফিড্রিন/সিউডোএফিড্রিন এবং ৬ লিটার পিউরিফাইড হাইড্রোক্লোরিক এসিড উদ্ধার করা হয়।

যশোর ডিবি পুলিশ জানিয়েছে,উদ্ধারকৃত এই রাসায়নিকগুলো মূলত উচ্চমাত্রার মাদক ‘মেথামফেটামিন’ বা ‘ক্রিস্টাল আইস’ তৈরির প্রধান কাঁচামাল। এত বিপুল পরিমাণ কাঁচামাল দিয়ে কয়েক কোটি টাকা মূল্যের মাদক তৈরি করা সম্ভব ছিল। ধারণা করা হচ্ছে, সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে এই বিশাল চালানটি দেশের অন্য কোথাও পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল।

উদ্ধারকৃত কাঁচামাল জব্দ করার পাশাপাশি অভিযুক্ত শাপলা খাতুনকে গতকাল শুক্রবার (১৩ মার্চ) সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এই চক্রের পেছনে আর কারা জড়িত এবং কোথায় এই মাদক তৈরির পরিকল্পনা ছিল, তা নিশ্চিত করতে তদন্ত শুরু করেছে জেলা গোয়েন্দা শাখা।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।