1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
৮টার পরিবর্তে ৬টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত;কমলো অফিসের সময় - Khulnar Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

৮টার পরিবর্তে ৬টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত;কমলো অফিসের সময়

  • প্রকাশিত : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ২১৫ বার শেয়ার হয়েছে

নিউজডেস্ক || জ্বালানি সাশ্রয় এবং মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব মোকাবিলায় সরকার কৃচ্ছ্রসাধন ও ব্যয় সংকোচনের অংশ হিসেবে সরকারি-বেসরকারি অফিসের সময়সূচিতে পরিবর্তনসহ একগুচ্ছ নতুন সিদ্ধান্ত নিয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে সব অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চালু থাকবে। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর দেশের সব মার্কেট ও বিপণিবিতান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত পৌনে ৯টায় জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু হয়। প্রায় তিন ঘণ্টাব্যাপী এই বৈঠক রাত প্রায় পৌনে ১১টা পর্যন্ত চলে। বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এসব সিদ্ধান্তের কথা জানান।

তবে শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ক্লাস চালুর বিষয়ে এ বৈঠকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে তিনি উল্লেখ করেন।

★গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ অফিস ও ব্যাংকের নতুন সময়সূচি:

সরকারি ও বেসরকারি অফিস: সকাল ৯টা থেকে বিকেল ৪টা

ব্যাংক: সকাল ৯টা থেকে বিকেল ৩টা, তবে আনুষঙ্গিক কাজ শেষে বিকেল ৪টায় বন্ধ

বাজার ও বিপণিবিতান:
সন্ধ্যা ৬টার পর সব মার্কেট, দোকানপাট ও শপিংমল বন্ধ
কাঁচাবাজার, ওষুধের দোকান এবং খাবারের দোকান নির্দেশনার বাইরে

শিক্ষা প্রতিষ্ঠান ও পরিবহন:

স্কুলগামী শিক্ষার্থীদের জন্য শুল্কমুক্ত ‘ইলেকট্রিক বাস’ আমদানির সুযোগ
বাণিজ্যিক ক্ষেত্রে নতুন ইলেকট্রিক বাস আমদানিতে শুল্ক ২০ শতাংশ কমানো,তবে পুরনো বাস প্রযোজ্য নয়
ব্যয় সংকোচন ও কৃচ্ছ্রসাধন:
সরকারি জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস খাতের বাজেট থেকে ৩০ শতাংশ ব্যয় কমানো
তিন মাসের জন্য নতুন সরকারি যানবাহন ও কম্পিউটার সামগ্রী ক্রয় নিষিদ্ধ
সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ ও অভ্যন্তরীণ প্রশিক্ষণ ৫০ শতাংশ কমানো
সভা-সেমিনারের আপ্যায়ন খরচ ৫০ শতাংশ কমানো

আলোকসজ্জা:
বেসরকারি বিয়ে ও উৎসব-অনুষ্ঠানে আলোকসজ্জা নিষিদ্ধ

আইন সংশোধন:
‘পাবলিক এক্সামিনেশন অফেন্সেস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট’ খসড়া অনুমোদিত, পাবলিক পরীক্ষায় অপরাধের বিচার কঠোর করা হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।