1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনায় দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ী আহত ১ - Khulnar Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

খুলনায় দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ী আহত ১

  • প্রকাশিত : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৪৯ বার শেয়ার হয়েছে

নিজস্ব প্রতিনিধি || খুলনা মহানগরীতে আবারও গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ডাব্লু (৫০) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে নগরীর সোনাডাঙ্গা পশ্চিম বানিয়াখামার এলাকার মেইন রোডে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়,পশ্চিম বানিয়াখামারের নাজিরহাট এলাকার বাসিন্দা ডাব্লু ওই সময় “ঢাকা মেহেদী আয়ন স্টোর” নামে একটি দোকানে অবস্থান করছিলেন। এসময় কয়েকজন দুর্বৃত্ত সেখানে এসে তাকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি ছোড়ে। এর মধ্যে একটি গুলি তার বাম হাতে লাগে।

গুলি করার পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে সোনাডাঙ্গা থানা পুলিশ, সিআইডি টিম ও সিটিএসবির সদস্যরা উপস্থিত হয়ে তদন্ত কার্যক্রম শুরু করেন।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, আহত ব্যক্তি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত কিনা বা তার ব্যক্তিগত শত্রুতা ছিল কিনা সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে সাম্প্রতিক সময়ে খুলনা মহানগরীতে একের পর এক হামলা, চাঁদাবাজি ও গুলির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। সর্বশেষ এই গুলির ঘটনায় পশ্চিম বানিয়াখামার এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।