1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
সেপ্টেম্বরে চালু হবে গল্লামারী সেতু; পরের বছর দ্বিতীয়টি - Khulnar Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

সেপ্টেম্বরে চালু হবে গল্লামারী সেতু; পরের বছর দ্বিতীয়টি

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১০৮৪ বার শেয়ার হয়েছে

খুলনার খবর || খুলনা মহানগরীর প্রবেশদ্বার হিসেবে পরিচিত গল্লামারী এলাকায় ময়ূর নদের ওপর নির্মাণাধীন যুগল সেতুর কাজ আবারও গতি পেয়েছে। ইতোমধ্যে দুটি সেতুর মধ্যে একটির অবকাঠামো দৃশ্যমান হয়েছে। নির্মাণকাজ পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী সেপ্টেম্বরে প্রথম সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। তবে দ্বিতীয় সেতুটি ব্যবহার করতে নগরবাসীকে অপেক্ষা করতে হবে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত।

‎প্রকল্প-সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি সপ্তাহের মধ্যেই সেতুর স্টিল স্ট্রাকচার ইরেকশন বা সংযোগের কাজ শেষ হবে। মূল আর্চের সংযোগ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বর্তমানে ডেক স্ল্যাব ঢালাই ও হ্যাঙ্গার স্থাপনের প্রস্তুতি জোরেশোরে চলছে। ৩৯ মাসে প্রকল্পের সার্বিক অগ্রগতি হয়েছে প্রায় ৪০ শতাংশ। প্রথম সেতুর নির্মাণকাজের অগ্রগতি ৬৫ শতাংশে পৌঁছেছে এবং আগস্টের মধ্যে বাকি কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এরপর সেপ্টেম্বরে সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। প্রথম সেতুর কাজ শেষ হওয়ার পর দ্বিতীয় সেতুর নির্মাণকাজে পূর্ণোদ্যমে কাজ শুরু হবে।
‎প্রকল্পে মোট ২৮৭টি স্টিল স্ট্রাকচার অংশ এবং ২৮ দশমিক ৬৮ টন নাট-বোল্ট ব্যবহার করা হচ্ছে। বিদেশ থেকে আমদানিকৃত উন্নতমানের এসব স্টিল স্ট্রাকচারের খণ্ডাংশ চট্টগ্রামের একটি ওয়ার্কশপে প্রস্তুত করে পরে গল্লামারী সেতুর নির্মাণ ইয়ার্ডে আনা হয়েছে।

‎খুলনা মহানগরীর ব্যস্ততম গল্লামারী এলাকায় ময়ূর নদের ওপর পাশাপাশি দুটি দৃষ্টিনন্দন স্টিল নেটওয়ার্ক আর্চ ব্রিজ নির্মাণকাজ শুরু হয় ২০২৩ সালের অক্টোবরে। চুক্তি অনুযায়ী ১৮ মাসের মধ্যে, অর্থাৎ ২০২৫ সালের ৩০ মার্চ কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় সময় বাড়িয়ে ২০২৬ সালের ২৮ জুন পর্যন্ত করা হয়।

‎৬৭ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য এই প্রকল্পে দুটি দুই-লেনের সেতুর পাশাপাশি ৭৫০ মিটার সংযোগ সড়ক নির্মাণ করা হচ্ছে। প্রতিটি সেতুর দৈর্ঘ্য ৬৮ দশমিক ৭ মিটার, প্রস্থ ২৩ মিটার এবং উচ্চতা ৪ মিটার।

‎তবে নির্ধারিত সময় পার হলেও প্রকল্প শেষ না হওয়ায় খুলনা-সাতক্ষীরা মহাসড়ক ব্যবহারকারী হাজার হাজার যানবাহনের চালক ও পথচারী প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন। দীর্ঘ যানজট এখন এই সড়কের নিত্যদিনের চিত্র।

‎এদিকে, প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান এনডিই (ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড) প্রকল্পের অবশিষ্ট কাজ শেষ করতে বাস্তবায়নকারী সংস্থা সড়ক ও জনপদ বিভাগের (সওজ) কাছে আরও এক বছর সময় চেয়ে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত মেয়াদ বৃদ্ধির আবেদন করেছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।