1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনা রেলস্টেশনে কোটি টাকার স্বর্ণসহ আটক যুবক - Khulnar Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

খুলনা রেলস্টেশনে কোটি টাকার স্বর্ণসহ আটক যুবক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৮১ বার শেয়ার হয়েছে

খুলনার খবর || খুলনায় প্রায় এক কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ মাসুদ মোল্লা নামের এক যুবককে আটক করেছে রেলওয়ে পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৭টার দিকে রেলস্টেশন এলাকা থেকে সন্দেহজনক গতিবিধির কারণে তাকে তল্লাশি করা হলে তার কাছ থেকে বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধার করা হয়। মাসুদ মোল্লা নড়াইল জেলার নড়াগাতি এলাকায় বাসিন্দা।

খুলনা রেলওয়ে পুলিশের কর্মকর্তারা জানান, সকালে স্টেশনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে মাসুদ মোল্লাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার কাছে থাকা ব্যাগ ও অন্যান্য সামগ্রী তল্লাশি করে স্বর্ণ উদ্ধার করা হয়।
রেলওয়ে পুলিশের দাবি, উদ্ধার হওয়া স্বর্ণের বর্তমান বাজারমূল্য প্রায় এক কোটি ১০ লাখ ২৫ হাজার টাকা। প্রতি ভরি স্বর্ণের বাজার মূল্য ২ লাখ ২১ হাজার টাকা হিসেবে এই হিসাব নির্ধারণ করা হয়েছে।

রেলওয়ে পুলিশের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে পূর্বে আরও একটি মামলা রয়েছে। বিষয়টি নিশ্চিত হতে ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস)-এ অনুসন্ধান চালানো হচ্ছে। এ অনুসন্ধান চালিয়েছে। ওই মামলাটিও স্বর্ণ চোরাচালান বা অনুরূপ অপরাধসংক্রান্ত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে আটক ব্যক্তি দাবি করেছেন তিনি ঢাকা থেকে এসে খুলনায় নেমেছিলেন এবং পরে ট্রেনে করে নড়াইল যাওয়ার কথা ছিল। তবে তার বক্তব্য ও উদ্ধার হওয়া স্বর্ণের উৎস নিয়ে পুলিশের সন্দেহ রয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রয়োজনে আদালতের মাধ্যমে রিমান্ডে এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এর মাধ্যমে স্বর্ণের উৎস, সম্ভাব্য চোরাচালান চক্রের সম্পৃক্ততা এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না,তা উদ্ঘাটনের চেষ্টা করা হবে।

এদিকে আটক ব্যক্তিকে থামানোর সময় ও তল্লাশির পুরো প্রক্রিয়ার ভিডিওচিত্রও পুলিশের কাছে সংরক্ষিত রয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

খুলনা রেলস্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সেতু সালাম খান বলেন, ৩টি স্বর্নের বারসহ মাসুদ মোল্লাকে আটক করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের বর্তমান বাজার মুল্য আনুমানিক ১ কোটি ১৫ লাখের মতো। আটককৃত ব্যক্তিকে আদালতে চালান দেয়ার প্রক্রিয়া রয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।