1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
পাইকগাছায় ভাড়া বাসায় আরএফএল কর্মকর্তার রক্তাক্ত মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক - Khulnar Khabor
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

পাইকগাছায় ভাড়া বাসায় আরএফএল কর্মকর্তার রক্তাক্ত মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক

  • প্রকাশিত : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ২৬১ বার শেয়ার হয়েছে

পাইকগাছা প্রতিনিধি || খুলনার পাইকগাছা উপজেলার একটি ভাড়া বাসা থেকে বিশ্বজিৎ দেউড়ি (২৫) নামে আরএফএল কোম্পানির এক কর্মকর্তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে তাঁর সহকর্মী ও রুমমেট অন্তর সরকার (২৩) ব্যবহৃত মোটরসাইকেলসহ নিখোঁজ রয়েছেন। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে মাঠে নেমেছে পুলিশ ও সিআইডি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হাসপাতাল রোড এলাকার রাম প্রসাদ মণ্ডলের বাড়ির নিচতলার একটি কক্ষ ভাড়া নিয়ে গত প্রায় দুই মাস ধরে একসঙ্গে বসবাস করছিলেন বিশ্বজিৎ দেউড়ি ও অন্তর সরকার।

নিহত বিশ্বজিৎ দেউড়ি ঝালকাঠি সদর উপজেলার বেতরা গ্রামের হিরালাল দেউড়ির ছেলে। তিনি আরএফএল-এর পাইকগাছা শাখায় সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে কর্মরত ছিলেন। অপরদিকে, অন্তর সরকার মাদারীপুরের কালকিনী উপজেলার লক্ষ্মীপুর ফাঁসিয়াতলা গ্রামের লিটন সরকারের ছেলে এবং একই প্রতিষ্ঠানে সহকারী টেকনিশিয়ান হিসেবে কর্মরত।

পুলিশ জানায়, সোমবার (২০ জুলাই) রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে স্থানীয় একটি দোকানে দুজনকে একসঙ্গে নাস্তা করতে দেখা যায়। এরপর মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত তাদের ব্যবহৃত দুটি মোবাইল ফোনই বন্ধ পাওয়া যায়। এতে সন্দেহ হলে সহকর্মী নয়ন রায় খোঁজ নিতে বাসায় যান।
বাসার সামনে গিয়ে তিনি ঘরের দরজার সামনে রক্তের দাগ এবং একটি রক্তমাখা ছুরি পড়ে থাকতে দেখে তাৎক্ষণিকভাবে পাইকগাছা থানা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পাইকগাছা সার্কেলের সহকারী পুলিশ সুপার আমীর হামজা এবং থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে কক্ষটি বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। পরে তালা ভেঙে ঘরে প্রবেশ করলে মেঝেতে পড়ে থাকা বিশ্বজিৎ দেউড়ির রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা,সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুরের মধ্যে কোনো এক সময়ে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। হত্যার পর মরদেহ ঘরের ভেতর রেখে বাইরে থেকে তালা লাগিয়ে মোটরসাইকেলসহ পালিয়ে যান অন্তর সরকার। তবে হত্যার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।