1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
লোহাগড়ায় ব্যবসায়ীর জমি ভুমিদস্যু কর্তৃক জবরদখলের অভিযোগ - Khulnar Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

লোহাগড়ায় ব্যবসায়ীর জমি ভুমিদস্যু কর্তৃক জবরদখলের অভিযোগ

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ৩৫৬ বার শেয়ার হয়েছে

মোঃ আলমগীর হোসেন,নড়াইল প্রতিনিধি || নড়াইলের লোহাগড়া উপজেলার বসুপটি এলাকার বাসস্ট্যান্ড সংলগ্ন একজন ব্যবসায়ির জমি ওই এলাকার ভূমিদস্যু জামির শেখ ও তার সাঙ্গ-পাঙ্গরা দখল করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। জমি দখলের বিষয়ে ভুক্তভোগী গত সোমবার (১২ আগষ্ট) নড়াইলের জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে,নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের বসুপটি এলাকায় ১০৪ নং মৌজার ১৭৩ নং খতিয়ানে এস এ দাগ নং ১০১৪, আর এস-১৬৮৫ দাগে ৮ শতক জমির মধ্যে ওয়ারিশ সূত্রে ৬ শতক ও খরিদা সূত্রে ২ শতক মোট ৮ শতক জমি আবুল কালাম আজাদ ভোগ দখল করে আসছিল।কিন্তু একই এলাকার ভূমিদস্যু, জাল জালিয়াতির হোতা,সন্ত্রাসী চাঁদাবাজ জামির শেখ সহ তার সাঙ্গ-পাঙ্গরা বিভিন্ন সময়ে আবুল কালাম আজাদের স্বত্ব দখলীও জমি দখল করার জন্য নানা ষড়যন্ত্র করে আসছিল। কিন্তু ভুক্তভোগী এবং গ্রামবাসীর প্রতিরোধের মুখে বিবাদীয় জমি দখল করা সম্ভব হয় নাই।

অভিযোগে আরও জানা গেছে,গত ২০২৩ সালের ১৯ আগষ্ট উক্ত অভিযুক্তরা অন্যায়ভাবে জোরপূর্বক আবুল কালাম আজাদের ক্রয়কৃত ২ শতাংশ জমিতে তৈরিকৃত ঘর ভেঙ্গে সেখানে নতুন ঘর তৈরি করে দখল করে উচ্ছেদ করে এবং গত ৯ ডিসেম্বর আবুল কালাম আজাদের পৈতৃক সূত্রে পাওয়া ৬ শতাংশ জমিতে থাকা মূল্যবান মেহগনি ও আম গাছ কেটে নিয়ে বিক্রি করে দেয়, যার আনুমানিক মূল্য দেড় লক্ষ টাকা। এছাড়া গত ২৩ ডিসেম্বর অভিযুক্তরা আবুল কালাম আজাদের ৬ শতক জমির ওপর অবস্থিত দোকানঘর ভেঙ্গে ক্যাশ বাক্স থেকে নগদ টাকা লুট করে নিয়ে যায় এবং সেখানে নতুন দোকানঘর নির্মাণ করে আজাদের বসতবাড়ির সামনে বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে তাকে অবরুদ্ধ করে রাখা হয়।

সম্প্রতি দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর অভিযুক্ত জামির শেখ ও তার সাঙ্গ-পাঙ্গরা আবুল কালাম আজাদের নিকট পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে হুমকি-ধামকি দিয়ে আসছে এবং আমার আত্মীয়-স্বজনকে বিভিন্নভাবে হয়রানি করার হুমকি দিচ্ছে বলে আবুল কালাম আজাদের অভিযোগ।

ভুক্তভোগী আবুল কালাম আজাদ বলেন, গাছ কাটার ব্যাপারে থানায় অভিযোগ করেছি। এছাড়া স্থানীয় ইউপি সদস্য পারভিন আক্তার ও তার শশুর শাশুড়িকে মারধর করে গুরুতর আহত করে। এবিষয়েও থানায় একটি অভিযোগ দায়ের করেছি। পরবর্তীতে স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে বারংবার বিষয়টি জানানোর পরেও তিনি বিষয়টি সমাধান না করে উল্টো তার নিজস্ব সাঙ্গ-পাঙ্গরা দিয়ে ওই জায়গায় অবৈধভাবে বসতঘর ও দোকান ঘর তৈরি করে আমাকে উচ্ছেদ করেছে।

বিষয়টি স্থানীয় লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায়ের কাছে শরণাপন্ন হলে তিনি কাশীপুর ইউপি চেয়ারম্যান দ্বারা প্রভাবিত হয়ে আমার বিপক্ষে অবস্থান নিয়ে ব্যবস্থা না নিয়ে তোমায় ফোন করছেন বলে আবুল কালাম আজাদের অভিযোগ। পরবর্তীতে ভুক্তভোগী পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট শরণাপন্ন হলে ওই কর্মকর্তার নির্দেশনা মোতাবেক পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এ ব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, এ বিষয়ে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।