1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
পাইকগাছায় ১০ দিন ধরে মৎস্য ঘেরে লুটপাট, আড়াই কোটি টাকার ক্ষতি - Khulnar Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

পাইকগাছায় ১০ দিন ধরে মৎস্য ঘেরে লুটপাট, আড়াই কোটি টাকার ক্ষতি

  • প্রকাশিত : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ৪৪৬ বার শেয়ার হয়েছে

মোঃ ফসিয়ার রহমান,পাইকগাছা প্রতিনিধি || খুলনার পাইকগাছায় পুর্ব শত্রুতার জের ধরে ৭’শ বিঘার চিংড়ী ঘেরের বাসাবাড়ি ভাংচুরসহ ১০ দিন ধরে লুটপট করার ঘটনা ঘটেছে। শত শত লোক নিয়ে প্রতিপক্ষ আইয়ুব আলী গাজীর নেতৃত্বে ঘেরের ১৫ জন কর্মচারীকে মারপিট করে তাড়িয়ে দিয়ে। আড়াই কোটির টাকার বেশি সম্পদের ক্ষয়ক্ষতি ও লুপট করেছে। গত ৫ আগস্ট থেকে ১৫ আগষ্ট পর্যন্ত এ ঘটনা ঘটানো হয়েছে বলে সরেজমিনে যেয়ে জানাগেছে। এ ঘটনায় পাইকগাছা সেনা ক্যাম্পসহ বিভিন্ন জায়গায় দেয়া অভিযোগ ও পাইকগাছা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে ঘের মালিক শেখ আনারুল ইসলাম এ সব জানান।

লিখিত বক্তব্যে তিনি বলেন,বারুইডাংগা গ্রামের আয়ুব আলী গাজীর নেতৃত্বে শত শত লোক আমার কপিলমুনিস্থ শান্তা ফিসের অফিসে ভাংচুর করে নগত প্রায় ৪লাখ টাকাসহ বিভিন্ন মালামাল ভাংচুর করে। পরে তারা আমার মাছের ঘের দখল করতে যায়। এসময় আমার ঘেরের পাকা কাঁচা ঘর ভাংচুর করে। লুটপাট করে মাছ, মাছের খাবার, ছাগল, আসবাবপত্র ও নগদ টাকা। যাতে আমার আড়াই কোটির বােশি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। এসময় তারা ঘেরের কর্মচারীদের বেধম মারপিট করে ঘের থেকে তাড়িয়ে দেয়। কোন ঘরের জানালা, দরজা, আলমারি এমনকি ভাত-পানি খাওয়ার থালা গ্লাসও নিয়ে গেছে তারা। কাঠি জাল টানা দিয়ে ১০ দিন যাবৎ ফ্রী স্টাইলে ৩ থেকে১৫ কেজি ওজনের ভেটকি, এক -দেড় কেজি ওজনের ভাংগন মাছগুলো ধরে নিয়ে গেছে। প্রতিদিন আটন দিয়ে ২- ৩ শ কেজি করে বাগদা চিংড়ী ধরে নিয়েছে। পরে আসববপত্র ও সকল খাতাপত্র আগুন দিয়ে পুড়িয়ে দেয় তারা। এ ব্যাপারে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঘেরের ম্যানেজার শাহ আলম জানান, দুস্কৃতিকারীরা ঘেরের পাকা কাঁচা ঘর ভাংচুর করে,লুটপাট ও অগ্গি সংযোগ করেছে। এতে আমার মালিকের প্রায় আড়াই কোটি টাকার ক্ষতি হয়েছে।

জানতে চাইলে এক প্রশ্নের জবাবে শেখ আনারল ইসলাম জানান আয়ুব আলী গাজী ২০২০ সালে ৭৪ বিঘা জমি ডিডমুলে রেজিষ্ট্রেশন করেন জমির মালিকদের কাছ থেকে। যা পরবর্তীতে ১১ লাখ ৯ হাজার টাকা নিয়ে আমাদের কাছে ডিড হস্তান্তর করেন।

এ ব্যাপারে প্রতিপক্ষ আয়ুব আলী জানান, আমরা কোন ক্ষয়ক্ষতি করিনি। তবে বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে হরিলুট করেছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।