1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
পিরোজপুরের ঐতিহ্যবাহী কুড়িআনা আমড়া'র আড়ৎ - Khulnar Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

পিরোজপুরের ঐতিহ্যবাহী কুড়িআনা আমড়া’র আড়ৎ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৬২ বার শেয়ার হয়েছে

খুলনার খবর || পিরোজপুরের স্বরূপকাঠিতে শেষ মৌসুমেও এ বছর আমড়ার বাম্পার ফলন হয়েছে। তবে যথাযথ সংরক্ষণের অভাবে প্রতি বছর লাখ লাখ টাকার আমড়া নষ্ট হয়ে যাচ্ছে ব‌লে ব‌্যবসায়ীরা অ‌ভি‌যোগ ক‌রেন। ভালো ফলনেও আমড়ার উপযুক্ত দাম না মেলায় বরাবরই লাভের মুখ থেকে বঞ্চিত হচ্ছেন তারা।

বরিশাল বিভাগের পিরোজপুর জেলার স্বরূপকাঠি কুড়িআনা বাজারে প্রতিবছর জৈষ্ঠ্য মাসের প্রথম থেকে আশ্বিন মাসের শেষ পর্যন্ত আমড়ার আড়ৎ গুলো জমজমাট থাকে।

আশির দশকের মাঝামাঝি সময়ে এ অঞ্চলে আমড়ার বাণিজ্যিকভাবে চাষ শুরু হয়। আমড়ার ভালো ফলনেও এ পর্যন্ত ব্যক্তিগত বা সরকারের চেষ্টায় কোনো হিমাগার গড়ে না ওঠায় আমড়া মৌসুমে চিন্তিত থাকেন দুই সহস্রাধিক আমড়া চাষি ও বিক্রির সঙ্গে জড়িতরা।

আশির দশকের মাঝামাঝি সময় আটঘর কুড়িয়ানাতে বাণিজ্যিকভাবে আমড়া চাষ শুরু হয়। পর্যায়ক্রমে সমস্ত উপজেলাব্যাপী এর প্রসার ঘটে। এর মধ্যে সবচেয়ে বেশি উৎপাদন হয় উপজেলার আটঘর-কুড়িয়ানা, জলাবাড়ি, বলদিয়া, দৈহারি, সমুদয়কাঠি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে শুরু হয় আমড়া চাষ। বর্তমানে এর পরিধি সমগ্র দেশে ছড়িয়ে পড়েছে।

মৌসুমে প্রতিদিন ৮০-৯০ টন আমড়া যায় দেশের বিভিন্ন প্রান্তে। তবে ব্যবসায়ীরা জানান,আড়তে প্রতিকেজি আমড়ার জন্য গুনতে হবে ২০ থেকে ২৫ টাকা এবং এক মন আমড়া যদি বেপারীরা বিক্রি করতে আসে তাহলে তারা পায় ৮০০ থেকে ৮৫০ টাকা।

ব্যবসায়ীরা আমড়া, বাগান থেকে কিনতে শুরু করে তারপরে নিজস্ব টলারে বা ট্রাকে করে বিভিন্ন মোকামে নিয়ে যায়।মহাজনরা বলেন, ট্রলার শ্রমিকদের খাওয়া বিল,তেল খরচ এবং বিভিন্ন আনুষঙ্গিক খরচ পাশাপাশি কাউকে আবার চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।যার পরিপ্রেক্ষিতে ২০-২৫ টাকার আমড়া ৭০-৮০ টাকা দাম পড়ে যায়।

বাংলার ভাদ্র, আশ্বিন ও কার্তিক এই তিন মাস আমড়ার ভরা মৌসুম। প্রতিদিন উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ঢাকাগামী লঞ্চ, ট্রাকে করে রাজধানীসহ দেশের বিভিন্ন মোকামে এই বরিশালের আমড়া বিক্রির উদ্দেশে পাঠানো হয়। ব্যবসায়ীরা আমড়া কিনে ক্যারেট ও বস্তায় ভরে নৌ ও স্থলপথে পাঠান দূরদূরান্তে। সেখান থেকে পাইকারি ও খুচরা বিক্রেতারা আমড়া কিনে ছড়িয়ে দেন সারা দেশে।

মুলত জলবায়ুর প্রভাবে ভৌগোলিক অবস্থার পরিপ্রেক্ষিতে নেছারাবাদ উপজেলায় ভরা মৌসুম পরবর্তী সময়ও প্রচুর আমড়ার ফলন হয়। সরকারিভাবে আমড়া চাষিদের সঠিক প্রশিক্ষণ দেওয়াসহ সহজ শর্তে ঋণের ব্যবস্থা করলে আমড়ার ফলন আরও ভালো হবে বলে আশা করেন আমড়া চাষিরা।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।