1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
জলবায়ু অর্থায়ন হতে হবে শতভাগ নবায়নযোগ্য জ্বালানিতে-মোংলায় সাইকেল র‌্যালিতে বক্তারা - Khulnar Khabor
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

জলবায়ু অর্থায়ন হতে হবে শতভাগ নবায়নযোগ্য জ্বালানিতে-মোংলায় সাইকেল র‌্যালিতে বক্তারা

  • প্রকাশিত : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪০৮ বার শেয়ার হয়েছে

মোঃ রাজু হাওলাদার || জলবায়ু অর্থ হতে হবে শতভাগ নবায়নযোগ্য জ্বালানিতে। বর্তমানে অধিকাংশ জ্বালানির উৎস হলো নোংরা এবং ব্যয়বহুল জীবাশ্ম জ্বালানি, যা বৈশ্বিক উষ্ণতাকে বাড়াচ্ছে। জীবাশ্ম জ্বালানি জলবায়ুকে প্রভাবিত করছে। জি-৭ দেশগুলো বারবার দাবি করছে তারা জলবায়ু অর্থ প্রদানে প্রতিশ্রæতিবদ্ধ। কিন্ত তারা ক্রমাগতভাবে তাদের দায়িত্ব এড়িয়ে যাচ্ছে। ২০ সেপ্টেম্বর শুক্রবার সকালে মোংলার মিঠাখালি বাজারে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপার আয়োজিত জলবায়ু অর্থায়ন এবং জীবাশ্ম জ্বালানির ফেইজ আউট শীর্ষক বাই-সাইকেল র‌্যালি এবং বিক্ষোভ সমাবেশে বক্তারা একথা বলেন।

শুক্রবার সকাল ১০টায় বাই-সাইকেল র‌্যালি ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন পশুর রিভার ওয়াটারকিপার জলবায়ুযোদ্ধা মোঃ নূর আলম শেখ। এসময়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর নাজমুল হক, ওয়াটারকিপার্স বাংলাদেশ এর নাজমুল হক, গীতিকার মোল্লা আল মামুন, মারুফ বিল্লাহ, হাছিব সরদার, মেহেদী হাসান বাবু প্রমূখ। বাই-সাইকেল র‌্যালি ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন জলবায়ু ঋণ বাতিল করতে হবে। যুদ্ধের খরচ কমিয়ে জলবায়ু অর্থায়ন বাড়াতে হবে।

সভাপতি ও প্রধান অতিথির বক্তৃতায় পশুর রিভার ওয়াটারকিপার জলবায়ুযোদ্ধা মোঃ নূর আলম শেখ বলেন জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ করতে হবে। জলবায়ু উষ্ণতা থেকে আমরা বাঁচতে চাই। মিলিয়ন নয়, বিলিয়ন ডলারে জলবায়ু অর্থায়ন করো। পশ্চিমা দেশগুলিকে প্রতিশ্রæতি অনুয়ায়ি জলবায়ু তহবিল প্রদান করতে হবে। বাই- সাইকেল র‌্যালিতে অংশগ্রহণকারীরা জীবাশ্ম জ্বালানি বিরোধী এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক নানা রঙের ফেস্টুন-প্লাকার্ড প্রদর্শন করেন।###

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।