1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
চোর পেটানোর ঘটনায় পাল্টা হামলা; আহত ১০ - Khulnar Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:২০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

চোর পেটানোর ঘটনায় পাল্টা হামলা; আহত ১০

  • প্রকাশিত : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ২৮৪ বার শেয়ার হয়েছে

আরিফুল ইসলাম রিয়াজ,মোল্লাহাট || বাগেরহাটের মোল্লাহাটে সুপারি চোরকে ধরে মারপিট করাকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের সাত যুবক ও দুই গৃহবধুকে মারপিটের অভিযোগ পাওয়া গেছে।উপজেলার মোল্লারকুল গ্রামের পশ্চিম পাড়া দুর্গা মন্দির এলাকায় এ ঘটনা ঘটেছে।

গত শুক্রবার রাত ১২ টার সময় মুসলমান সম্প্রদায়ের দুই ছেলেকে চুরি করার অপরাধে মারপিটের জেরে রবিবার দুপুরে হিন্দু সম্প্রদায়ের সাত যুবক ও দুই গৃহবধূকে মারপিটের ঘটনা ঘটে।ওই ঘটনায় আহতদের মোল্লাহাট ও গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযোগ করে ভুক্তভোগী জয়ন্ত দাস ও সাগর বসু জানান, শুক্রবার রাত ১২ ঘটিকায় মোল্লারকুল গ্রামের সুধীর দত্তের গাছ থেকে সুপারী চুরি করা অবস্থায় হাতেনাতে ধরা পড়ে একই গ্রামের হোসাইন মোল্লা ও ফাহিম মোল্লা। চুরি করার অপরাধে তাদেরকে মারপিট করে পশ্চিমপাড়া দুর্গা মন্দিরে আটকে রাখে এলাকাবাসী।

খবর পেয়ে ছুটে আসে আটকৃতদের পরিবার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা। তাদের হস্তক্ষেপে ঘটনাটি মিমাংসা করা হয়। তবে, পূজার পরে দেখে নেয়ার হুমকি দেয়া হয়েছিলো বলেও জানান ভুক্তভোগীদের পরিবার। শনিবার পূজা শেষ হওয়ার একদিন পর রবিবার দুপুরে হুসাইন মোল্লা, ফাহিম মোল্লা, ইসা মোল্লার সহ ২০-২৫ জন দেশীয় অস্ত্রশস্ত্র সহ পরিকল্পিত ভাবে হামলা চালায়। এতে দুই গৃহবধূ ও ৭ যুবক আহত হয়। আহতরা হলেন, সুকুমার মিত্র (৩০), শিউলি বসু (২০), সুপ্রিয়া বসু(২১) জয় বসু (২৭), পল্লব মিত্র (১৯)নিতিশ ভক্ত (২৮) সুমন দাস(৩০) সবুজ মিত্র(১৯) ও সৈকত মিত্র (২১) এ হামলার পর এলাকাবাসী ও হিন্দু সম্প্রদায়ের কয়েকশ নারী/পুরুষ কাপালিপাড়া মন্দির চত্বরে প্রতিবাদ সমাবেশ করে।

ওই ঘটনায় সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে যথাযথ বিচারের আশ্বাস দেন ও সশরীরে প্রতিমা বিস উপস্থিত থেকে প্রতবিস বিসর্জন সম্পন্ন করেন বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান,লেপ্টেন ক্যাপ্টেন মেহেদী হাসান, এএসপি সার্কেল মোঃ রবিউল ইসলাম শামীম, উপজেলা নিবার্হী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী ও থানা অফিসার ইনচার্জ এস এম আশরাফুল আলম।

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপি আহ্বায়ক শেখ হাফিজুর রহমান, সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম মিয়া ও বিএনপি নেতা শিকদার জামাল উদ্দিন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।