1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুরের বিভিন্ন ইউনিয়নে শান্তিপূর্ণভাবে শ্যামাপূজা অনুষ্ঠিত - Khulnar Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কেশবপুরের বিভিন্ন ইউনিয়নে শান্তিপূর্ণভাবে শ্যামাপূজা অনুষ্ঠিত

  • প্রকাশিত : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ৩১৫ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর || কেশবপুরের মঙ্গলকোট, বিদ্যানন্দকাটি, মজিদপুর, পাঁজিয়া, কেশবপুর, গৌরীঘোনা, সুফলাকাটি, সাগরদাঁড়িসহ বিবিন্ন ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম উৎসব শ্রীশ্রী শ্যামাপূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। বসুন্তিয়া বাঁশতলা সার্বজনীন কালীপূজা মন্দির, বসুন্তিয়া তারকেশ্বর সার্বজনীন পূজা মন্দির, পাথরা সার্বজনীন পূজা মন্দির, বুরুলী সার্বজনীন পূজা মন্দির, বিদ্যানন্দকাটি বটতলা সার্বজনীন কালী মন্দির, হড়িয়াঘোপ কালীতলা পূজা মন্দির, পাঁজিয়া বোসপাড়া চণ্ডীমণ্ডপ, পাঁজিয়া সার্বজনীন দূর্গামন্দির, কেশবপুর কালীবাড়ি পূজামন্দির, কেশবপুর স্বর্ণপট্টির সেনবাড়ি, কেশবপুর (বোস বাড়ির) পূজা মন্দিরসহকেশবপুর (বোস বাড়ির) পূজা মন্দিরসহ কেশবপুরের বিভিন্ন ইউনিয়নের মন্দিরে ও পারিবারিকভাবে শ্রীশ্রী শ্যামাপূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

সনাতন ধর্মবিশ্বাসীদের কালীপূজা বা শ্যামাপূজাকে কেন্দ্র করে বৃহস্পতিবার (৩১ অক্টোবর-২৪) রাত ১২ টার পর থেকে আরম্ভ হয়ে পরদিন শুক্রবার সকালে প্রসাদ বিতরণের মধ্যদিয়ে পূজার কার্যক্রম শেষ করা হয়। শুক্রবার বিকাল বেলা থেকে নানামুখী কর্মসূচীর মধ্য দিয়ে অনেক রাত পর্যন্ত শেষ হয়েছে এ উৎসব। বৃহস্পতিবার সন্ধ্যায় চতুদর্শী তিথিতে ঘরে ঘরে প্রদীপ প্রজ্বলন করা হয়েছে। শ্যামা পূজার আগে উদযাপন করা হয় দিপাবলী। এটি সনাতন ধর্ম বিশ্বাসীদের ধর্মীয় উৎসব হলেও এর আলোকের পুণ্যশিখার ব্যাপ্তি শুধু মাত্র তাদের ঘরেই আটকে থাকে না। আলোকোৎসবের ছটায় প্রত্যেক মানব হৃদয় মেতে ওঠে। দুষ্টের দমন ও শিষ্টের পালনের মধ্য দিয়ে ভক্তের জীবনে কল্যাণের অঙ্গীকার নিয়ে কার্তিক মাসের অমাবশ্যা তিথিতে পৃথিবীতে আগমন ঘটে দেবী শ্যামার। জগতের সব অশুভ শক্তিকে পরাজিত করে শুভশক্তির বিজয়ের মধ্যেই রয়েছে শ্যামা বা কালী পূজার মূল বার্তা ও মাহাত্ব।

শুক্রবার সকালে প্রসাদ বিতরণ করা হয়েছে। বিকাল থেকে সিঁদুর খেলা, আরতি, খেলাধূলা, নাচ, গান, প্রতিমা বিসর্জন ইত্যাদির মধ্য দিয়ে ভক্তরা আনন্দ উপভোগ করেন। অধিকাংশ স্থানে অনুষ্ঠান শেষে খিচুড়ি ভাতের আয়োজন করা হয়। পূজা মণ্ডপ চত্বরে শ্রী শ্রী শ্যামা মায়ের পূজায় স্থানীয় শিল্পীদের মাধ্যমে ওই সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার রাতে মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলকোট ইউনিয়নের বসুন্তিয়া বাঁশতলা সার্বজনীন কালী মন্দির কমিটির সভাপতি সমিত কুমার রায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিধান চন্দ্র রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির সভাপতি মুস্তাক আহমেদ, মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুল ইসলাম, সাংবাদিক পরেশ দেবনাথ প্রমূখ।

নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন, মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউছুপ ঢালী, ইউনুস মোড়ল, মাসূদুর রহমান, শহিদুল ইসলাম, ইউনুস ঢালী, আলাউদ্দীন সরদার, সাইফুল মহলদার, বাবলুর রহমান, টিপু মোড়ল, শামীম মোল্যা প্রমূখ। মতবিনিময় অনুষ্ঠানে পূজা কমিটির নেতৃবৃন্দসহ ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।