1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
দক্ষিণ খুলনার শ্রেষ্ঠ দানবীর মরহুম আলহাজ্ব জি এম সোহরাব আলীর ১৯তম মৃত্যু বার্ষিকী পালিত - Khulnar Khabor
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

দক্ষিণ খুলনার শ্রেষ্ঠ দানবীর মরহুম আলহাজ্ব জি এম সোহরাব আলীর ১৯তম মৃত্যু বার্ষিকী পালিত

  • প্রকাশিত : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ২৭০ বার শেয়ার হয়েছে

আল-হুদা মালী,শ্যামনগর প্রতিনিধি || এই গাবুরার আকাশ-বাতাস, খাল-বিল ও নদী, ডাকিছে তোমায় “হাজী সোহরাব” ফিরিয়া আসিতে যদি এখানে এখন মানবহৃদয়ে তোমার ছবি আঁকা, এই স্লোগানকে সামনে রেখে। দক্ষিণ খুলনার শ্রেষ্ঠ দানবীর শিক্ষানুরাগী,সমাজসেবক ও গাবুরা ইউনিয়নে বারবার নির্বাচিত প্রাক্তন, চেয়ারম্যান মরুহুম আলহাজ্ব জি, এম, সোহরাব আলীর ১৯ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। সাতক্ষীরা শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়ন সহ বিভিন্ন জেলা ও উপজেলায় ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান করছেন তিনি।

রবিবার (১০ই নভেম্বর) সকাল ১১টার সময় চাঁদনীমুখা পি জে আলিম মাদ্রাসা হল রুমে দোয়া ও আলোচনা সভা করেন। তিনি ১৫ মার্চ ১৯২০ সালে গাবুরার স্বনামধন্য গাজী পরিবারে জন্মগ্রহণ করেন। ৮৫ বছর বয়সে ৮ই নভেম্বর ২০০৫ সালে ঢাকা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তাঁর ব্যাক্তি জীবন, সামাজিক জীবন ও রাজনৈতিক জীবনে মহৎ কাজ ও সততার জন্য সাধারণ মানুষ একাধিক বার তাঁদের জন প্রতিনিধি হিসাবে তাঁকে নির্বাচিত করেছিলেন। ১২নং গাবুরা ইউনিয়ন পরিষদে একাধিক বার চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।

দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, সুযোগ্য বড়পুত্র গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি, এম, মাছুদুল আলম। সভাপতিত্ব করেন, চাঁদনীমুখা পরীজান আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাবুরা ৬নং ওয়ার্ডের প্রাক্তন ইউপি সদস্য ও সুযোগ্যজামাতা এস, কে, নূর মোহাম্মদ, বিশিষ্ট সমাজসেবক ও সুযোগ্য পুত্র জহুরুল আলম (হেনা), আরো উপস্থিত ছিলেন, গাবুরা ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যরা, সহ আমিনুর সানা, মাষ্টার খাইরুল ইসলাম, মাষ্টার আব্দুর রশিদ, এ্যাডভোকেট সুলাইমান ইসলাম, প্রমূখ।

আয়োজন করেন,চাঁদনীমুখা পরীজান আলিম মাদ্রাসা ও চাঁদনীমুখা মান্নান মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা।

১২নং গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তার সুযোগ্য পুত্র আলহাজ্ব জি এম মাছুদুল আলম বলেন,তিনি গরীব,অসহায়,মেহনতি মানুষের পাশে বিপদে আপদে সর্বক্ষণিক এগিয়ে আসতেন ও খোঁজ খবর নিতেন সব সময়।
বস্ত্রহীন কে বস্ত্র দিয়েছেন,ক্ষুধার্ত কে খাওয়ানো সহ ভুমিহীন কে ভুমি দান করে গৃহনির্মাণ করে দিয়েছেন। নিজিস্ব জমিতে শত শত ভূমি হীন কে বসবাসের উপযুক্ত ব্যবস্থা করে দিয়েছেন। আজ হাজারও মানুষ ও কোমলমতি ছাত্র-ছাত্রীরা যথাযথ মর্যাদার সাথে আলহাজ্ব সোহরাব আলী সাহেবের মৃত্যু বার্ষিকী পালন করেছেন। তিনি আরো বলেন, ব্যাক্তি জীবনে স্কুলে-কলেজে পড়তে না পারলেও শিক্ষা ক্ষেত্রে তিনি অসাধারণ কৃতিত্ব রেখে গেছেন। নির্মাণ করেছেন নিজ অর্থায়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান ।প্রতিষ্ঠানের শুরু থেকে যত দিন পর্যন্ত বেঁচে ছিলেন শ্রম-অর্থ ও নিজিস্ব জমি দান করে গেছেন এবং বিভিন্ন মসজিদ ও মন্দিরে নিজিস্ব অর্থ এবং জমি দান করে গেছেন। আমার পিতার জন্য আপনারা মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন ওনাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুন-(আমিন)

অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন,চাঁদনীমুখা মান্নান মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহসীন হোসাইন। দোয়া ও মোনাজাত করেন, চাঁদনীমুখা পরীজান আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।