1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
সাতক্ষীরায় সেনা অভিযানে অস্ত্র-গুলিসহ ৩ সন্ত্রাসী গ্রেপ্তার - Khulnar Khabor
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

সাতক্ষীরায় সেনা অভিযানে অস্ত্র-গুলিসহ ৩ সন্ত্রাসী গ্রেপ্তার

  • প্রকাশিত : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ২৭১ বার শেয়ার হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি || সাতক্ষীরায় সেনা বাহিনীর সদস্যরা এক অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করছে।

রোববার (১৭ নভেম্বর) ভোররাতে  দিকে আশাশুনি উপজেলার প্রতাপনগর এলাকা থেকে অস্ত্র সহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি পিস্তল, পিস্তলের ম্যাগাজিন একটি, পিস্তলের গুলি ২ রাউন্ড, ছুরি ২টি, কুড়াল ১টি, চাপাতি ৩টি, রাম দা ৪টি এবং চারটি মোবাইল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো-সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর গ্রামর মোঃ রজব আলী গাজীর ছেলে মোঃ আব্দুল খালেক (৪৫), প্রতাপনগর গ্রামের মোঃ বাবর আলী গাজীর ছেলে মোঃ উজ্জ্বল হোসেন ও কুড়িকাউনিয়া গ্রামের মৃতঃ ওয়াজেদ আলীর ছেলে মোঃ আনারুল ইসলাম।

রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরাস্থ সেনা ক্যাম্প থেকে পাঠানো এক বাতায় জানানা হয় যে, সেনা বাহিনীর আশাশুনি আর্মি ক্যাম্প কর্তৃক গত ১৫ নভেম্বর জানতে পারে যে, প্রতাপনগর এলাকায় ৩ জন চাদাবাজের কাছে অবৈধ অস্ত্র রয়ে়ছে। ওই দিন দুপুরে আশাশুনির আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন নাহিদ কর্তৃক স্থানীয় রাজনীতিবিদ এবং তাদের অনুসারীদের নিয়ে ক্যাম্পে নিরাপত্তা সম্পর্কিত কনফারেন্স করেন। এসময় সবার সাথে কথা বলা শেষে সন্দেহভাজন উল্লেখিত ৩ জনকে ক্যাম্পে জিজ্ঞাসাবাদের জন্য রাখা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অবৈধ অস্ত্রের কথা অস্বীকার করলে তাদেরকে সাতক্ষীরা সদর আর্মি ক্যাম্পে প্রেরণ করা হলে বিস্তারিত জিজ্ঞাসাবাদে তারা অবৈধ অস্ত্রের কথা স্বীকার করে। তাদের স্বীকারোক্তি মোতাবেক ১৭ নভেম্বর ভোর রাত দেড়টার দিকে লেঃ কর্নেল আরিফুল হক, ৩৭ বীর এর নেতৃত্বে একটি টহল দল প্রতাপনগরের উদ্যেশ্য বের হয়। পরবর্তীতে অভিযান চালিয়ে অস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করে। পরে অস্ত্র ও গুলিসহ গ্রেফতারকৃতদেরকে রোববার বিকাল ৪টার দিকে আশাশুনি থানায় হস্তান্তর করা হয়।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানায়, গ্রেফতারকৃত আসামী আব্দুল খালেক গাজীর নামে আশাশুনি থানায় ১২টি,উজ্জ্বল গাজীর নামে ৭ টি ও আনারুলের নামে ৮টি মামলা রয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।