1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস বোস কারাগারে - Khulnar Khabor
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস বোস কারাগারে

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ২৫৮ বার শেয়ার হয়েছে

নড়াইল প্রতিনিধি || নড়াইলে ছাত্র-জনতার মিছিলে গুলি, বোমা বিস্ফোরণ ও হামলার মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক মো. হাদিউজ্জামান জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) আজিজুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৪ আগস্ট নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার সমাবেশে গুলি, বোমা ছোড়া ও খুন করার উদ্দেশে সমাবেশে আগতদের মারধর করার অভিযোগে সদর থানায় করা মামলার ৩ নম্বর আসামি সুবাস চন্দ্র বোস।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট দুপুরে সদর উপজেলার সীমাখালী-মালিবাগে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার সমাবেশে আগতদের খুন-জখম করার উদ্দেশ্যে বোমা বর্ষণ ও গুলি চালান স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন।

ঘটনা উল্লেখ করে আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফী বিন মর্তুজা, তার বাবা গোলাম মোর্ত্তজা স্বপনসহ ৯০ জনের নাম উল্লেখ করে এবং ৪০০-৫০০ জনকে অজ্ঞাত আসামি করে গত ১০ সেপ্টেম্বর নড়াইল সদর থানায় মামলা করেন নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ।

গত ৫ নভেম্বর সুবাস বোস উচ্চ আদালতে এ মামলায় আগাম জামিন চাইলে আদালত তাকে জামিন না দিয়ে আগামী চার সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে হাজির হতে আদেশ দেন।

সে আদেশ মোতাবেক তিনি বৃহস্পতিবার নড়াইল চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলে বিচারক জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
তার জামিন না মঞ্জুরের খবরে আদালত চত্বরে জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন। কড়া পুলিশি নিরাপত্তায় দুপুর ২টার দিকে সুবাস বোসকে আদালত থেকে কারাগারে নেওয়া হয়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।