1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
তারেক রহমানের নেতৃত্বেই নিরাপদ আগামীর বাংলাদেশ- লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম - Khulnar Khabor
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

তারেক রহমানের নেতৃত্বেই নিরাপদ আগামীর বাংলাদেশ- লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম

  • প্রকাশিত : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৩৬৪ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট প্রতিনিধি || সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশন’র সভাপতি ও বাগেরহাট জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, পতিত স্বৈরাচারের দোসরা এখনো সক্রিয়। তারা পালিয়ে থেকে দেশে-বিদেশে বাংলাদেশকে ধ্বংসের চক্রান্তে লিপ্ত আছে। তাদের থেকে সবাইকে সাবধানে থাকতে হবে। স্বৈরাচারের দোসররা পালিয়ে থেকে অনলাইনে বিভিন্ন সময় গুজব রটাচ্ছে, গুজবে কান দেয়া যাবে না। গত ৫ আগস্ট স্বৈরাচার হাসিনা সরকার গণহত্যা করে দেশ থেকে পালিয়ে। এদেশের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা পেয়েছি নতুন এক বাংলাদেশ। ছাত্র-জনতার এ অর্জন বৃথা যেতে দেওয়া যাবে না। সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাঁধে কাঁধ মিলিয়ে রাষ্ট্র গঠন করতে হবে।

তিনি আরো বলেন, আমি বিভেদের রাজনীতি বিশ্বাস করিনা। আগামী ৩ মাসের মধ্যে সকল ইউনিয়নে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করা হবে। আমাদের সকল ভুল ভ্রান্তি ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে রাষ্ট্র গঠনে কাজ করতে হবে। বিগত সময় যারা বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়েছিল তাদের সাথে কোন আপোষ করা হবে না। কোনভাবেই স্বৈরাচারের দোসরদের দলে অন্তর্ভুক্ত করা যাবে না। কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে রামপাল-মোংলার সবাইকে সাথে নিয়ে তাদের প্রতিহত করা হবে। আর কেউ কোনভাবে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করবেন না। তারেক রহমানের নেতৃত্বেই নিরাপদ আগামীর বাংলাদেশ। তারেক রহমানের নির্দেশেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিচালিত হবে। তারেক রহমানের সিদ্ধান্তই চূড়ান্ত। আগামীতে তারেক রহমানের নেতৃত্বে গঠিত হবে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, সুন্দর ও সুশৃঙ্খল রাষ্ট্র।

গত শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে রামপাল উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় বড়দিয়া হাজ্বী আরিফ (রঃ) মাদ্রাসা মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রামপাল উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল পাটোয়ারী হালিমের সভাপতিত্বে ও সদস্য সচিব কাজী জাহিদুল ইসলামের সঞ্চালনায় এ মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,রামপাল উপজেলা যুগ্ম আহবায়ক ফকির শাহাদাৎ হোসেন,উপজেলা যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান পিয়াল,সদস্য সচিব এস,এম আলমগীর কবির বাচ্চু,যুবদল নেতা শাহাজালাল গাজী, সেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী অজিয়ার রহমান, সাবেক উপজেলা ছাত্রদলের আহবায়ক মোল্যা তরিকুল ইসলাম শোভন,যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসাইন বাদল প্রমুখ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।