1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
বাগেরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত - Khulnar Khabor
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

বাগেরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

  • প্রকাশিত : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৯১ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী(রাজু) বাগেরহাট জেলা প্রতিনিধি ||
“দুর্নীতির বিরুদ্বে তারুন্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপিত হয়েছে।

সোমবার (০৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দিবসটি উদযাপনের কার্যক্রম শুরু হয়। প্রধান অতিথি হিসেবে শান্তির প্রতিক পায়রা এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন, জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান।

পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন খুলনা-বাগেরহাট মহাসড়কে এসে মানববন্ধনে মিলিত হয়। অনুষ্ঠান সমূহে বাগেরহাটের সকল সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ. সাংবাদিকবৃন্দ, দুপ্রক বাগেরহাটের সদস্যবৃন্দ, সনাক, ইয়েস, এসিজি, ডিপিএফ সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

এ মানববন্ধন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুদক জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহা: মোশাররফ হোসেন এর সভাপতিত্বে এবং সহকারি পরিচালক মো: সাইদুর রহমান এর সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।

এ আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ডা. ফখরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক অরবিন্দ বিশ্বাস, দুদক, দুপ্রক, বাগেরহাটের সাধারণ সম্পাদক সেখ সাকির হোসেন, সনাক সদস্য প্রফেসর চৌধুরী আব্দুর রব, সনাক সভাপতি অ্যাডভোকেট রাম কৃষ্ণ বসু, বাগেরগাট প্রেস ক্লাবের সভাপতি মো: কারুজ্জামান, ডিপিএফ’র সম্পাদক আব্দুস সালাম সেখ, অধ্যক্ষ আছিফউদ্দিন রাখি,গোপীনাথ সাহা, অধ্যক্ষ ঝিমি মন্ডল প্রমুখ। দিবসটি উপলক্ষ্যে ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) এর উদ্যোগে একটি দুর্নীতিবিরোধী বাই-সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, দুর্নীতি শুধু দেশ ও মানুষের ক্ষতি করে না। যে দুর্নীতি করে সেও পক্ষান্তরে ক্ষতিগ্রস্ত হয়। সুশাসন ও জাতীয় আগ্রগতির সার্থে দুর্ণীতি দমন করা খুবই জরুরী। এজন্য সমন্বিত উদ্যোগে কাজ করতে হবে। তারুণ্যকে প্রধান্য দেওয়া জরুরী। দুর্জয় তারুণ্য পারে দুর্ণীতি রুখতে। শুধু সরকারি কর্মকর্তারাই যে দূর্নীতি করে তা নয়, বর্তমানে ব্যবসায়ী থেকে শুরু করে সব শ্রেনিপেশার কিছু মানুষ দুর্নীতিগ্রস্থ হয়ে পড়েছেন। আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি জনসচেতনাতা গড়ে তুলতে হবে।’ মানবিক ও নৈতিকতার জায়গা থেকেও দুর্নীতি থেকে দূরে থাকার আহবান জানান।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।