1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
দিঘলিয়ায় সরকারি রাস্তার পাশের গাছ কেটে বিক্রির অভিযোগ - Khulnar Khabor
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

দিঘলিয়ায় সরকারি রাস্তার পাশের গাছ কেটে বিক্রির অভিযোগ

  • প্রকাশিত : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ২৮৯ বার শেয়ার হয়েছে

এস.এম.শামীম,দিঘলিয়া খুলনা || দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের ব্রহ্মগাতী সরকারি বিল রাস্তার পাশের সামাজিক বনায়নের গাছ কর্তৃপক্ষের অগোচরেই কেটে বিক্রির অভিযোগ পাওয়া গেছে।

এলাকাবাসী ও বন বিভাগের সূত্রে জানা যায়, দিঘলিয়া উপজেলার ব্রহ্মগাতী গ্রামের সরকারি বিলের রাস্তার পাশে বন বিভাগের পৃষ্ঠপোষকতায় ১১ সদস্যের কমিটি গঠন করে সামাজিক বনায়ন করা হয়। রাস্তার পাশ দিয়ে কড়াই,মেহগুনি, কালি বাবলাসহ নানা জাতের বনজ গাছ লাগানো হয়। কিন্তু উক্ত সামাজিক বনায়ন কমিটির কতিপয় স্বার্থান্বেষী সদস্য এলাকার একটি মহলের সাথে আঁতাত করে কয়েক হাজার টাকার গাছ লুটপাট ও বিক্রি করার অভিযোগ পাওয়া যায়।

এ ব্যাপারে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, কিছু গাছ উপজেলা বন বিভাগ কর্তৃপক্ষ উদ্ধার করে উপজেলায় নিয়ে এসেছে। কিছু গাছ কয়েক জায়গায় স্তুপ করে রাখা হয়েছে। যে কাঠের লকগুলো হাজীগ্রামের কাঠ ব্যবসায়ী হাসানের নিকট বিক্রি চুক্তি করেছে ব্রহ্মগাতী গ্রামের মৃত নজরুল ইসলামের পুত্র কামরুল ইসলাম নামক জনৈক ব্যক্তি। তিনিও সামাজিক বনায়ন কমিটির একজন সদস্য। কমিটির ১১ সদস্যগণ হলেন ব্রহ্মগাতী গ্রমের মৃত আঃ গফুর শেখের পুত্র শেখ মারুফুল ইসলাম,মৃত আকছের শেখের পুত্র ওসমান শেখ, মোক্তার শেখের পুত্র মোদাচ্ছের শেখ, মৃত নজরুল শেখের পুত্র কামরুল ইসলাম শেখ, বাহাদুর শেখের পুত্র আবু বক্কার শেখ, মুনসুর শেখের পুত্র গোলাম নবী শেখ, সেকেন্দার শেখের পুত্র নাসির শেখ,আমানত শেখের পুত্র শওকাত শেখ, ইব্রাহিম শেখের পুত্র মিনার শেখ,গহর শেখের পুত্র মিন্টু শেখ ও দিঘলিয়ার জনৈক মাহবুর শেখ।

ব্রহ্মগাতী গ্রামের মনিরুল মোড়ল নামক জনৈক ব্যবসায়ী বলেন, আমাকে কয়েকজন এসে গাছ কাটার ব্যাপারে জানানোর পর আমি উপজেলা নির্বাহী অফিসারকে জানিয়েছি। বন কর্মকর্তাকে জনিয়েছি,সাংবাদিকদের জানিয়েছি। সকলে লোক পাঠিয়ে সত্যতা পেয়েছেন। এ ব্যাপারে সামাজিক বনায়ন কমিটির কতিপয় সদস্যদের সাথে কথা বললে তারা দায় এড়িয়ে একে অন্যকে দোষারোপ করেন।

এ ব্যাপারে দিঘলিয়া উপজেলা বন কর্মকর্তা মোঃ আবুল হোসেন সামাজিক বনায়ন কমিটির কতিপয় সদস্যের উপস্থিতিতে এ প্রতিবেদককে জানান, কমিটির সদস্যরা কেউ দায় এড়াতে পারেননা। তারা গাছ কেটে বিক্রি করেছেন কিন্তু আমাকে জাননি। বনের গাছের সিংহভাগ অর্থের দাবীদার তারা। তারাই এ সম্পদের রক্ষক ভক্ষক নন। আমি কিছু গাছ উদ্ধার করে উপজেলায় নিয়ে রেখেছি। বাকী গাছগুলো উদ্ধার হয়েছে। উপজেলায় নিয়ে যাব। দোষীদের বিরুদ্ধে মামলা হবে।

সমিতির সদস্য মন্টু শেখ এ প্রতিবেদককে বলেন, কমিটির সদস্য ৩০/৩৫ জন। হাতে গোনা কয়েকজন সদস্য এভাবে গাছ কেটে বিক্রি করেছে। এবারই শুধু নয়। দীর্ঘদিন যাবত এ মহল প্রভাবশালীমহলের সাথে আঁতাত করে গাছ কেটে বিক্রি করে আসছে। তদন্ত করে দোষীদের বিচারের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা দরকার। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।