1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
দীর্ঘ ১'মাস ১৬'দিন কারাভোগ শেষে নিজ দেশের উদ্দেশ্যে রওনা ৬৪'জন ভারতীয় জেলে - Khulnar Khabor
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

দীর্ঘ ১’মাস ১৬’দিন কারাভোগ শেষে নিজ দেশের উদ্দেশ্যে রওনা ৬৪’জন ভারতীয় জেলে

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৩৯৯ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট প্রতিনিধি || দীর্ঘ ১’মাস ১৬’দিন কারাভোগ শেষে নিজ দেশের উদ্দেশ্যে রওনা হচ্ছেন ৬৪ ভারতীয় জেলে।গত বছরের ১৭ অক্টোবর জলসীমা লঙ্ঘনের দায়ে তাদেরকে আটক করেছিলে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) বিকেলে এসকল জেলেদের ভারতের পশ্চিম বঙ্গের দক্ষিণ-চব্বিশ পরগোনার কাকদ্বীপের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এ জেলেরা কাকদ্বীপের বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানায় মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান।

এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান আরও জানান, বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে গত ১৭’অক্টোবর ৪’টি ট্রলারসহ ৬৪’জন ভারতীয় জেলেকে আটক করেছিল নৌ-বাহিনী। মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন সমুদ্র এলাকা থেকে ওই ভারতীয় জেলেদের আটকের পর পুলিশে দেয়া হয়। এরপর এ ঘটনায় থানা মামলা দায়েরের পর তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছিলো। টানা ১’মাস ১৬’দিন কারাভোগ শেষে বৃহস্পতিবার দুপুরে জেল থেকে ছাড়া পান ভারতীয় এ জেলেরা। পরে বাগেরহাট থেকে পুলিশ তাদেরকে মোংলায় নিয়ে আসেন। মোংলার ফেরি ঘাটে থাকা ভারতীয় জেলেদের ট্রলার’সহ অন্যান্য মালামাল বুঝিয়ে দেয়া হয় তাদেরকে। আর কার্যক্রমের সঙ্গে রয়েছেন কোস্ট গার্ড।

জেলেদের নিতে আসা স্বজন অভিজিৎ বিশ্বাস ও সুকুমার গাইন জানান, দিক ভুল করে ভারতীয় জেলেরা এদেশের জলসীমা চলে আসলে তাদেরকে আটক করে জেলে দেওয়া হয়েছিলো। পরবর্তীতে ভারত ও বাংলাদেশের সমঝোতায় মামলা প্রত্যাহার করে নেওয়ায় ১’মাস ১৬’দিন পর তারা ছাড়া পেয়েছেন। তাদেরকে এখন আমরা কাকদ্বীপে নিয়ে যাবো। আর এদেশের বর্তমান সরকারকে আমরা ধন্যবাদ জানাই সমঝোতার মাধ্যমে আমাদের জেলেদেরকে ছেড়ে দেয়ার জন্য।

এ বিষয়ে মোংলা থানার এস’আই হাদিউজ্জামান হাদী জানান, ভারতীয় জেলেদের আটকের ঘটনায় পৃথক তিনটি মামলা হয়েছিলো। বৃহস্পতিবার তারা জেল থেকে ছাড়া পাওয়ার পর তাদেরকে আমরা তাদের মালামাল বুঝিয়ে দিয়েছি। এ কার্যক্রমের সঙ্গে বাংলাদেশ কোস্ট গার্ডও ছিল। এখন তারা নিজ দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।