1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ফকিরহাটে কম্বল নিয়ে অসহায়দের পাশে নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান - Khulnar Khabor
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

ফকিরহাটে কম্বল নিয়ে অসহায়দের পাশে নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান

  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ২৯৭ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট প্রতিনিধি || শৈতপ্রবাহের ফলে দেশের বিভিন্ন জেলার পাশাপাশি বাগেরহাটের ফকিরহাট উপজেলায়ও হাঁড় কাপানো শীত জেঁকে বসেছে। বিশেষ করে গত কয়েকদিন ধরে ঘন কুয়াশা আর হিম শীতল বাতাসে প্রাণ জবুথবু। কনকনে শীতে চরম বিপাকে পড়েছে গরিব-অসহায় শীতার্ত মানুষ।

এর মধ্যে সূর্যের তেমন একটা দেখা মিলছে না। পাশাপাশি বৃষ্টির মতো কুয়াশাও পড়ছে। এতে কষ্ট বেড়েছে খেটে খাওয়া দিনমজুর, অসহায় ও ছিন্নমূল মানুষের।

এর মধ্যে ফকিরহাট উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানা’সহ গুচ্ছগ্রামের ভাসমান লোকজন ও তার পরিবারগুলো সারাদিনের কাজের ক্লান্তির পর প্রচন্ড শীতের প্রকোপ থেকে আত্মরক্ষার জন্য তাদের অনেকের নেই ভারি পোশাক বা শীতবস্ত্র। তাই তাদের কথা চিন্তা করে কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই নিজে উপস্থিত হয়ে কম্বল বিতরণ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান।

রবিবার (০৫জানুয়ারি) ফকিরহাট উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে – ঘুরে ছিন্নমূল ও অসহায় এতিম, ভবঘুরে, অসুস্থ মানুষদের খুঁজে – খুঁজে নিজ হাতে তাদের গায়ে নতুন কম্বল জড়িয়ে দেন এই নির্বাহী কর্মকর্তা। এসময়ে তিনি অসহায় মানুষদের সাথে কুশল বিনিময় করেন। এ নির্বাহী কর্মকর্তার হাত থেকে কম্বল পেয়ে শীতে কষ্ট পাওয়া বিভিন্ন বয়সী মানুষ’সহ এতিমখানার শিশুদের মুখে হাসি ফুটে ওঠে। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন তার সহকর্মীগন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান বলেন,দেশে শৈতপ্রবাহের ফলে গত কয়েক দিন ধরে শীত জেঁকে বসার কারণে অনেক মানুষ শীতে মানবেতর জীবনযাপন করছে। বিশেষ করে অসহায়, ভাসমান ও ছিন্নমূল মানুষেরা’সহ এতিমখানার শিশুরা শীতে কষ্ট পাচ্ছেন। তাদের শীত নিবারণের জন্য জেলা প্রশাসক মহোদয়ের পক্ষ থেকে কম্বল বিতরণ করেছি।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।