1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ফকিরহাটে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র'সহ আটক-৫ - Khulnar Khabor
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

ফকিরহাটে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র’সহ আটক-৫

  • প্রকাশিত : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৯ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট প্রতিনিধি ||
বাগেরহাটের ফকিরহাটে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে আটক করেছে ফকিরহাট মডেল থানা পুলিশ।এ ঘটনায় গত শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে একটি মামলা দায়ের করা হয়েছে।

আটককৃত ডাকাত দলের সদস্যরা হলেন, উপজেলার পিলজংগ গ্রামের ইউনুস আকনের ছেলে মো. এমদাদুল আকন (৩২), তিনি বর্তমানে খুলনার লবনচরায় বাসা ভাড়া করে থাকেন। এছাড়া বাগেরহাট সদর উপজেলার মৃত খোকন শেখের ছেলে রবিউল শেখ (২৮), খুলনার লবণচরা এলাকার বাবর আলী গাজীর ছেলে নাজমুল হোসেন বাপ্পী (২২), রূপসা উপজেলার রামনগর এলাকার ইসাহাক শেখের ছেলে শহীদুল শেখ (৪০) ও একই এলাকার আবু তালেব শেখের ছেলে মাসুদ শেখ (২৮)।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে ফকিরহাট উপজেলার লখপুর পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রের সামনে খুলনা-মোংলা মহাসড়কের পাশে একদল ডাকাত পিকআপ’সহ অবস্থান নেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে, পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পিকআপ রেখে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় পুলিশ সদস্যরা তাদের পিছু নিয়ে ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হন। পরে তাদের পিকআপ ভ্যানটি তল্লাশি করে ডাকাতির কাজে ব্যবহৃত বার্মিজ চাকু, চাপাতি, হাইড্রোলিক কাটার, বড় ছুড়ি, সাবল ইত্যাদি জব্দ করা হয়।

ফকিরহাট মডেল থানার পুলিশের উপ-পরিদর্শক মোঃ আশিক রেজা জানান, গ্রেফতাররা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি ডাকাতির মামলা রয়েছে। ঘটনার সময় ডাকাত দলটি লখপুর এলাকায় ডাকাতির জন্য প্রস্তুত হচ্ছিল বলে পুলিশের কাছে তারা স্বীকার করেছে। এ ব্যাপারে গ্রেফতার পাঁচজনসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে ফকিরহাট মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস,এম আলমগীর কবির বলেন,‘আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। তাদের শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।