1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
সাতক্ষীরার কালিগঞ্জে জামায়াতের ওয়ার্ড দায়িত্বশীলদের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত - Khulnar Khabor
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

সাতক্ষীরার কালিগঞ্জে জামায়াতের ওয়ার্ড দায়িত্বশীলদের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত

  • প্রকাশিত : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩৫ বার শেয়ার হয়েছে

স্টাফ রিপোর্টার: এস এম তাজুল হাসান সাদ|| সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা জামায়াতের ওয়ার্ড দায়িত্বশীলদের নিয়ে দিনব্যাপী শিক্ষা শিরিব-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় উপজেলার নাসরুল উলুম সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার হল রুমে এ শিক্ষা শিবিরটির কার্যক্রম শুরু হয় এবং বিকাল ৪টায় সমাপ্তি ঘোষণা করা হয়।বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত শিক্ষা শিবিরটিতে উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক  মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকীর  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান।

তিনি ওয়ার্ড দায়িত্বশীলদের সংগঠন পরিচালনার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখার আহবান জানান। অনুষ্ঠানটিতে সহকারী অধ্যাপক মহসিন আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সাতক্ষীরা-৪ আসনের  সাবেক এমপি গাজী নজরুল ইসলাম। তিনি বলেন যে,সমাজসেবা ও মানব সেবার মাধ্যমে জামায়াতে ইসলামী ইতোমধ্যে দেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। সমাজ সংস্কারের জন্য গণভিত্তির প্রয়োজন। ব্যাপক ও গণমুখী দাওয়াতী কাজের মাধ্যমে জামায়াতে ইসলামী সেই গণভিত্তি রচনা করতে চায়।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সূরা ও কর্ম সদস্য কাজী মুজাহিদুল আলম, জেলা বায়তুল মাল সেক্রেটারি অধ্যাপক মোজাম্মেল হক উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ,নায়েবে আমীর আব্দুল্লাহ, মাওলানা লিয়াকত আলী, সহকারী সেক্রেটারি অধ্যাপক মোশাররফ হোসাইন, আবু ইসলাম, উপজেলা কর্ম পরিষদ সদস্য আবু রাসেল আসকারী, ড.মোঃ মিজানুর রহমান, মাওলানা  আব্দুল মোমেন, শেখ আফতাব উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।