1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
শেরে-বাংলা মেডিকেল কলেজ ছাত্রদলের কর্মী সম্মেলন,১০ টাকায় সদস্য ফরম বিতরণ  - Khulnar Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

শেরে-বাংলা মেডিকেল কলেজ ছাত্রদলের কর্মী সম্মেলন,১০ টাকায় সদস্য ফরম বিতরণ 

  • প্রকাশিত : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪২৫ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন খুলনা প্রতিনিধি|| বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় টিম-১২ কর্তৃক সদস্য ফরম বিতরণ উপলক্ষ্যে উৎসবমুখর পরিবেশে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ই ফেব্রুয়ারি) বিকেলে শেবাচিম ক্যাম্পাসে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন থেকে তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরুর পর জুলাই-আগস্টের শহীদের স্মরণে ২ মিনিট নীরবতা পালন করা হয়। এরপর আগ্রহী সদস্যদের মাঝে ১০ টাকা মূল্যে ছাত্রদলের সদস্য ফরম বিতরণের ও জমাদানের পর ও আমন্ত্রিত অতিথিদের বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় টিম-১২ কর্তৃক সদস্য ফরম বিতরণ উপলক্ষ্যে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি জহিরুল ইসলাম দিপু পাটোওয়ারী,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান রিংকু ও র যুগ্ম-সম্পাদক তারেক হাসান মামুন।

অনুষ্ঠানে শেবাচিম শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজী আবু তালহার সঞ্চালনায় সভাপতিত্ব করেন শেবাচিম ছাত্রদলের সভাপতি রাফসান জনি আবির। এছাড়াও উপস্থিত ছিলেন শেবাচিম ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ নবীন সদস্যরা।

প্রধান অতিথি জহিরুল ইসলাম দিপু পাটোওয়ারী বলেন, ছাত্রদল গণতন্ত্রে বিশ্বাসী সংগঠন। ছাত্রদল অন্যান্য ছাত্রসংগঠনগুলোর মত লেজুড়বৃত্তির রাজনীতিতে বিশ্বাস করে না। ছাত্রদলের কাছে জনমতের গুরুত্ব রয়েছে। ছাত্রদল অন্যান্য দলের মতো বিতর্কিত কমিটি না দিয়ে সাধারণ শিক্ষার্থীদের মতামতের প্রাধান্য দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে নেতা নির্বাচন করছে। দেশে পরিবর্তন এসেছে, মানুষ সচেতন হয়েছে , এই দেশে কোন ফ্যাসিস্টের ঠাঁই হবে না। ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমানের নির্দেশে নেতারা কর্মীদের কাছে পৌঁছে কর্মীসভা সভা করছে।

বিশেষ অতিথি আসাদুজ্জামান রিংকু বলেন, আমাদের খুব ভালো লাগছে যে, ছাত্রদল কর্মীদের বাইরে সাধারণ শিক্ষার্থীরাও আজকের কর্মী সম্মেলনে এসেছেন।ছাত্রদলের প্রতি শিক্ষার্থীদের যথেষ্ট আস্থা রয়েছে এটা তারই প্রমাণ। ছাত্রদল সবসময় শিক্ষা ও গবেষণার পাশাপাশি দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জুলাই-আগস্টের আন্দোলনেও ছাত্রদলের ভূমিকার কথা আপনারা সবাই জানেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ছাত্রদল আদর্শ সংগঠনে পরিণত হয়েছে এবং তারই হাত ধরে বাংলাদেশ বিশ্বের বুকে সমৃদ্ধ ও উন্নত দেশ হিসাবে মাথা উঁচু করে থাকবে।

আরেক বিশেষ অতিথি তারেক হাসান মামুন বলেন, শিক্ষামূলক কার্যক্রম, বুদ্ধিবৃত্তিক চর্চার মাধ্যমে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরাই দেশ নায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করবে। আপনাদের মাঝে যোগ্যতা অনুযায়ী সাংগঠনিক কাঠামোতে থাকবেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।