1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনায় গণধিকার পরিষদের ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশে ও গণ মিছিল অনুষ্ঠিত হয়  - Khulnar Khabor
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

খুলনায় গণধিকার পরিষদের ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশে ও গণ মিছিল অনুষ্ঠিত হয় 

  • প্রকাশিত : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১৪ বার শেয়ার হয়েছে

শরিফুল ইসলাম, খুলনার খবর || খুলনা সদর থানাধীন শান্তিধাম মোড়ে গণঅধিকার পরিষদ খুলনা মহানগর ও জেলার উদ্যোগে গণঅভ্যুত্থানে আহত-নিহতদের ক্ষতিপূরণ, গণহত্যার বিচারসহ সামগ্রিক প্রেক্ষাপটে ৫ দফা দাবিতে ১৯ ফেব্রুয়ারি বিকাল ৩:৩০ ঘটিকায়  বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়।

খুলনা মহানগর যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সাইজিদ হোসেন সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আঃ আজিজ।
খুলনা জেলা যুব অধিকার পরিষদ সিনিয়র সহ-সভাপতি ইমরান হোসেন। খুলনা জেলা যুব অধিকার পরিষদের সহ-সভাপতি সেলিম।খুলনা মহানগর শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি সহ প্রমূখ।

বক্তাগণ বলেন, বাংলাদেশে কোন প্রকার ফ্যাসিস্ট বা হত্যাকারীদের স্থান হবে না। জুলাই-আগস্ট অভ্যুত্থানে সকল আহত ও নিহতদের ক্ষতিপূরণ প্রদান করতে হবে। জুলাই স্মৃতি ফাউন্ডেশন গঠিত হলেও আশানুরূপ কাজ করতে ব্যর্থ হচ্ছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইন শৃঙ্খলা বাহিনী নিষ্ক্রিয় সাধারণ মানুষের জানমাল ও নিরাপত্তা প্রদানে আইন-শৃঙ্খলা বাহিনী ব্যর্থতার পরিচয় দিচ্ছে।অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ ৭(সাত) মাস হয়ে গেলেও তেমন কোন ফল পাওয়া যায়নি। বর্তমান সরকার বিগত ফ্যাসিবাদের পুনর্বাসন করতে চায় কি সে বিষয়ে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে।

৫ দফা দাবি সমূহ

১। জুলাই গণহত্যায় জড়িত বিদেশে পলাতক মাস্টারমাউন্ড শেখ হাসিনাসহ সকলকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা এবং বিচারিক প্রক্রিয়ায় গণহত্যার সাথে জড়িতদের রাজনীতি নিষিদ্ধ করা।

২। জুলাই-আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ বিগত ১৬ বছরের গণতান্ত্রিক আন্দোলনে আহত, ক্ষতিগ্রস্ত ও শহীদদের সঠিক তালিকা তৈরি, ক্ষতিপূরণ এবং যথাযথ চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা।

৩। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় রাষ্ট্র সংস্কার ও নতুন বাংলাদেশ বির্নিমাণে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে কার্যকর সংস্কার নিশ্চিতে অভ্যুত্থানের অংশীজনদের নিয়ে উপদেষ্টা পরিষদ পূর্নগঠন ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা।

৪। ফ্যাসিবাদের আমলে উন্নয়নের নামে লুটপাট, অর্থ পাচারের জড়িতদের সাথে জড়িতদের গ্রেফতার ও বিচার নিশ্চিত করে সম্পদ বাজেয়াপ্ত করা।

৫। বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট হাসিনার রেজিমে সংগঠিত গুম-খুন ও ২০১৪,২০১৮ এবং ২০২৪ সালের ভুয়া নির্বাচনের সাথে জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা।

মিছিলের রুট: খুলনা সদর থানাধীন শান্তিধাম মোড় থেকে শুরু হয়ে সিমেট্রি রোড দিয়ে ডাকবাংলা মোড় হয়ে পিকচার প্লেস মোড় হয়ে স্যার ইকবাল রোড হয়ে প্রেস ক্লাবের সামনে দিয়ে বেনী বাবু রোড দিয়ে পুনরায় শান্তি ধাম মোড়ে গিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।