1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুরের পাঁজিয়ায় ৪ দিনব্যাপী বইমেলার শুভ উদ্বোধন - Khulnar Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কেশবপুরের পাঁজিয়ায় ৪ দিনব্যাপী বইমেলার শুভ উদ্বোধন

  • প্রকাশিত : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪৯ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর|| যশোরের কেশবপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উপলক্ষে উপজেলার ঐতিহ্যবাহী পাঁজিয়ায় ৪ দিন ব্যাপী ১৩তম বইমেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপি’র সভাপতি আবুল হোসেন আজাদ।

শুক্রবার (২১ ফেব্রুয়ারী-২৫) রাতে বইমেলা উদযাপন পরিষদের আয়োজনে পাঁজিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে প্রধান অতিথি ফিতা কেটে ও শান্তির পায়রা উড়িয়ে ওই মেলার শুভ উদ্বোধন করেন।
৭নং পাঁজিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, পাঁজিয়া বইমেলা উদয়াপন পরিষদের প্রধান উপদেষ্টা মকবুল হোসেন মুকুল-এর সভাপতিত্বে এবং মাসুদুজ্জামান মাসুদের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন, পাঁজিয়া বইমেলা উদয়াপন পরিষদের সভাপতি, ৭নং পাঁজিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও পাঁজিয়া প্রেসক্লাবের সভাপতি এম এ হালিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৭নং পাঁজিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পাঁজিয়া বইমেলা উদয়াপন পরিষদের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাশেম ও মাওলানা শহিদুল ইসলাম। আরও বক্তব্য রাখেন, পাঁজিয়া বইমেলা উদয়াপন পরিষদের সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান।
বইমেলায় অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় কৃতি শিক্ষার্থী রোহিতা কুণ্ডু, ফারদিন ফাহাদ, আনিসা তাবাছুম, রূপা পাইন, পূর্ণিমা মন্ডল ও অরিন দত্তের মাঝে পুরস্কার তুলে দেন, অনুষ্ঠানের প্রধান অতিথি আবুল হোসেন আজাদ। এর পর চুয়াডাঙ্গা- কৃষ্ণনগর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উজ্জ্বল কুমার ঘোষ তার নিজের লেখা ‘কবিতা তোমার জন্য’ বই অনুষ্ঠানের প্রধান অতিথি ও সভাপতিকে উপহার দেন। প্রধান অতিথি বইমেলায় বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
শুক্রবার আলোচনা অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আব্দুস সাত্তার ও মাহামুদুল হাসানের উপস্থাপনায় সঙ্গীত পরিবেশন করেন, হৃদয় রায়, সবুজ শাহরিয়ার, এণ্ডো জাহাঙ্গীর, মনিরুল ইসলাম, আজিজুর রহমান নয়ন ও খলিলুর রহমান। অতিথি শিল্পী ছিলেন, যশোরের জ্যোতি ও ঢাকার কেয়া।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।