1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ইফতারকে কেন্দ্র করে এক হওয়ার সংস্কৃতি ফিরিয়ে আনার উদ্যোগ: অনিন্দ্য ইসলাম অমিত - Khulnar Khabor
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

ইফতারকে কেন্দ্র করে এক হওয়ার সংস্কৃতি ফিরিয়ে আনার উদ্যোগ: অনিন্দ্য ইসলাম অমিত

  • প্রকাশিত : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ২২৭ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর প্রতিনিধি || বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, দীর্ঘ ১৬ বছর বিএনপি প্রতিটি রমজানেই ইফতার মাহফিলের আয়োজন করেছে। কিন্তু সেখানে আমরা ইচ্ছা থাকলেও আমাদের সমর্থক কিংবা শুভান্যুধায়ীদের আমন্ত্রণ জানানোর সুযোগ পাইনি।

কারণ, আমরা চাইনি ইফতার মাহফিলে এসে কেউ হয়রানির শিকার হোক কিংবা বিপদে পড়ুক। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বন্ধুবান্ধব ও আত্মীয়-স্বজন এক হওয়ার সংস্কৃতিকে ফিরিয়ে আনার চেষ্টা করছি।যশোর শহরের ঘোপ তিন নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শনিবার জেল রোডের টিচার্স ট্রেনিং কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, ঘোপের মানুষ কখনোই রাজনীতি নিয়ে পরস্পর বিরোধে জড়ায়নি। ধর্মীয় দিক থেকে কোনো মানুষে মানুষে রেখা টানিনি। ঘোপের মানুষ বড়দেরকে অসম্মান করার শিক্ষা কখনো পায়নি।গত ১৬ বছের ঘোপের মানুষের সেই সমাজকে নষ্ট করে দেয়া হয়েছিল পরিকল্পিতভাবে। ঘোপকে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

তিন নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মারুফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক শহিদুল বারী রবু।
তিন নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ফরহাদ আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও অংশ নেন লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, বিএনপি নেতা অ্যাডভোকেট জাফর সাদিক, নগর বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক আনোয়ারা পারভিন আনু, ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি সৈয়দ আলী আশফাক লনি, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, অর্থবিষয়ক সম্পাদক ইরমাক আব্বি আসাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আসলাম হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা ইব্রাহিম হোসেন, নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল বাশার সুজন, ওয়ার্ড মহিলা দলের সভাপতি সুফিয়া বেগম, ওয়ার্ড যুবদলের সভাপতি মোর্শেদ আলী, সাংগঠনিক সম্পাদক শেখ সানিয়াত আরিফ নয়ন এবং ছাত্রদল নেতা নিয়াজ মাহমুদ শিশির।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।