1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
আগুয়ান-৭১ এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ইফতার মাহফিল আয়োজন - Khulnar Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

আগুয়ান-৭১ এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ইফতার মাহফিল আয়োজন

  • প্রকাশিত : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ২৬৩ বার শেয়ার হয়েছে

মহরম হাসান মাহিম || রাজনীতি সচেতন সংগঠন আগুয়ান-৭১ গত ১৬ই মার্চ, ১৫ রমজান দৌলতপুরে তাদের ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংগঠনিক ইফতার মাহফিলের আয়োজন করে। আগুয়ান-৭১ এর সংগঠক এল কে টফির সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আগুয়ান-৭১ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোঃ আব্দুল্লাহ চৌধুরী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক, রাষ্ট্রচিন্তার সদস্য সহুল আহমদ মুন্না।

বক্তব্যে আব্দুল্লাহ চৌধুরী বলেন- কেবল সামাজিক কর্মকাণ্ড দিয়ে রাষ্ট্রগঠন সম্ভব না, তরুণদের রাজনীতিতে এগিয়ে আসতে হবে। মৃতপ্রায় শিল্পনগরী খুলনার পাটকল পুনরায় চালু ও শিক্ষার্থীসহ সকল শ্রেণিপেশার মানুষের যাতায়াতের ভোগান্তি কমাতে খুলনা শহরে গণপরিবহন চালুর জন্য নতুন রাজনৈতিক শক্তি নিয়ে মাঠে নামার ঘোষণা দেন তিনি।

আগুয়ান-৭১ এর সদস্য সচিব আবিদ শান্ত ২৪ এর গণঅভ্যুত্থানকে বেহাত হওয়া থেকে রক্ষার আহ্বান জানান। তিনি বলেন- গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা হচ্ছে রাষ্ট্র সংস্কার, ফ্যাসিবাদী প্রথার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত যার জন্য প্রয়োজন গণপরিষদ নির্বাচন।

এনসিপির ফরিদুল হক বলেন- “আমি খুলনার সন্তান। আগুয়ান-৭১ এর সাথে আমার দীর্ঘ ১০ বছরের বন্ধুত্ব। রাজপথে আমরা একসাথে সংগ্রাম করেছি। আমরা একত্রে খুলনার মানুষের জন্য কাজ করতে চাই।”

সারোয়ার তুষার তার বক্তব্যে উল্লেখ করেন- “গণতান্ত্রিক রাষ্ট্রকাঠামো, গণতান্ত্রিক সংবিধান ছাড়া শুধু নির্বাচন গণতান্ত্রিক না। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন করাই বাংলাদেশের জনগণের রাজনীতি”

ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন আগুয়ান-৭১ এর রাশিদ শাহরিয়ার, সামসুল আরেফিন, সেলিম মোল্ল্যা, হেফাজ উদ্দিন , রেজয়ান আহমেদ, সাদমান সাকিব তুষার, পিয়াল, মোঃ সুমন, রৌফন শাম্মী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জহুরুল তানভীর, সাজিদুল ইসলাম বাপ্পি, মহরম হাসান মাহিম প্রমুখ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।