1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কয়রায় গাছ সুরক্ষায় লোহার পেরেক অপসারণ কর্মসূচি - Khulnar Khabor
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কয়রায় গাছ সুরক্ষায় লোহার পেরেক অপসারণ কর্মসূচি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ২৫১ বার শেয়ার হয়েছে

জাহিদুল ইসলাম, কয়রা,(খুলনা)প্রতিনিধি || খুলনার কয়রায় সড়কের দুপাশে থাকা গাছে লোহার  পেরেক ঢুকিয়ে ব্যানার, পোস্টার লাগানোর ফলে গাছের যে ক্ষতি হয়, তা থেকে গাছকে রক্ষা করার জন্য লোহার পেরেক অপসারণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২০ মার্চ ) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও  সামাজিক বনবিভাগের আয়োজনে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। এ সময়  উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা সামাজিক বন কর্মকর্তা মোঃ জহিরুল হক, কয়রা উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক গোলাম রব্বানী, কয়রা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম এ রউফ, সাংবাদিক ইমতিয়াজ উদ্দিন , মোঃ ফরহাদ হোসেন,গণ অধিকার পরিষদের সভাপতি  মোঃ ইয়াছিন আরাফাত প্রমুখ। এ সময়  উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস বলেন, গাছ আমাদের পরম বন্ধু।

এই গাছ আমাদের ছায়া দেয়, ফল দেয়, অক্সিজেন দেয়। অথচ কিছু মানুষ নিজেদের স্বার্থে গাছে লোহার পেরেক ঢুকিয়ে বিভিন্ন প্রচার চালায়। এতে গাছের মারাত্মক ক্ষতি হয়। তাই গাছের সুরক্ষা নিশ্চিত করতে আমাদের এই উদ্যোগ। আশা করি, এই কর্মসূচির মাধ্যমে আমরা গাছকে সুস্থ রাখতে পারব।এই কর্মসূচির আওতায়, উপজেলার বিভিন্ন স্থানে গাছে লাগানো পেরেক অপসারণ করা হবে। এছাড়াও, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।