1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
বাগেরহাটের কচুয়ায় নানা কর্মসূচির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত - Khulnar Khabor
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

বাগেরহাটের কচুয়ায় নানা কর্মসূচির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

  • প্রকাশিত : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ৩২৫ বার শেয়ার হয়েছে

শেখ মারুফ হোসেন,বাগেরহাট প্রতিনিধি || ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। জাতীয় জীবনে এক অবিস্মরণীয় দিন। গৌরবোজ্জ্বল এই দিনে বাঙালি জাতী গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে সকল বীর মুক্তিযোদ্ধা এবং নির্যাতিতা মা-বোনদের, যাদের সংগ্রাম ও আত্মত্যাগের বিনিময়ে বাঙালি জাতি অর্জন করেছে লাল সবুজের পতাকা। ১৯৭১ সালের এই দিনে বাংলার পূর্ব আকাশে রক্ত লাল হয়ে উদিত হয়েছিল একটি নতুন সূর্য। বিশ্বের বুকে জন্ম নিয়েছিলো বাংলাদেশ নামক নতুন একটি দেশ।

বাগেরহাটের কচুয়ায় যথাযোগ্য মর্যাদায় ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। আজ ২৬শে মার্চ রোজ বুধবার দিনের শুরুতে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। সব সরকারি, অধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর কচুয়া উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে কচুয়া স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন বিভিন্ন সরকারি, অধা-সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারী সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

এরপর কচুয়া সরকারি করোনেশন সোবহান পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে অনুষ্ঠানের সভাপতি কচুয়া উপজেলা নির্বাহী অফিসার কে,এম, আবু নওশাদ ও বিশেষ অতিথি কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাঃ রাশেদুল আলম অনুষ্ঠানে আগত সকল অতিথিদের নিয়ে আসন গ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কচুয়া উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম ও খতিব, মাও. মোঃ শহিদুল্লাহ। পবিত্র গীতা থেকে পাঠ করেন শিক্ষক সমীর বরণ পাইক।

অনুষ্ঠানের সভাপতি ও বিশেষ অতিথি প্যারেড মঞ্চে উপস্থিত হয়ে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন। এসময় জাতীয় সংগীত পরিবেশন করেন সরকারি করোনেশন সোবহান পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের সময় জাতীয় পতাকাকে সম্মান জানানোর জন্য সকল ইউনিফর্মধারীগণ স্যালুটরত ছিলেন। এরপর শান্তির প্রতীক পায়রা উড়ানো হয়।

এপর্যায়ে অনুষ্ঠানের প্যারেড কমান্ডার সাব ইন্সপেক্টর আল-আমিন খান মহান স্বাধীনতা দিবসে প্যারেড পরিচালনার অনুমতি গ্রহণ করেন। এসময় বাংলাদেশে পুলিশ বাহিনী সশস্ত্র সালাম প্রদর্শন করেন। পরে অনুষ্ঠানের সভাপতি ও বিশেষ অতিথি প্যারেড পরিদর্শন করেন। প্যারেড পরিদর্শন শেষে অনুষ্ঠানের সভাপতি ও কচুয়া উপজেলা নির্বাহী অফিসার কে,এম আবু নওশাদ দিবসের গুরুত্ব ও তাৎপর্য বর্ণনা করে বক্তব্য প্রদান করেন।

প্রথমেই বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল সালাম জানিয়ে মঞ্চ অতিক্রম করেন এরপর একে একে আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ স্কাউট দল, কচুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি করোনেশন সোবহান পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, কচুয়া পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়, কচুয়া দাখিল মাদ্রাসা ও কচুয়া ডিগ্রি কলেজ।

২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে কুচকাওয়াজে কচুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ১ম স্থান অধিকার করেন।

কচুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে কচুয়া নির্বাহী অফিসার কে, এম আবু নওশাদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাঃ রাশেদুল আলম, উপস্থিত ছিলেন জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ, কচুয়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, ইউনিয়ন পরিষদের প্রশাসকগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আলোকিত মানুষ গড়ার কারিগর শিক্ষকগণ, ছাত্রছাত্রীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সুধীজন এসময় উপস্থিত ছিলেন।

এদিন উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামন করে বিশেষ দোয়া ও উপাসনা করা হয়। এতিমখান, থানা, হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিশেষ খাবার পরিবেশন করা হয়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।