1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত - Khulnar Khabor
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

  • প্রকাশিত : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ২৩৪ বার শেয়ার হয়েছে

এস এম তাজুল হাসান সাদ,স্টাফ রিপোর্টার|| ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে পূর্ব আকাশে রক্তিম সূর্যের উদয়ের সঙ্গে সঙ্গে বিশ্ব মানচিত্রে জন্ম নিয়েছিল নতুন এক দেশ—বাংলাদেশ। এদিন জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে সকল বীর মুক্তিযোদ্ধা ও নির্যাতিত মা-বোনদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতার লাল-সবুজের পতাকা।

কালিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপিত হয়েছে। বুধবার (২৬শে মার্চ) ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। উপজেলার সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের নেতৃত্বে সোহরাওয়ার্দী পার্কের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সাংবাদিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।এরপর উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয় জাতীয় সংগীত পরিবেশন, পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক কবুতর উড্ডয়ন। প্যারেড পরিদর্শন ও কুচকাওয়াজ উপভোগ করেন উপস্থিত অতিথিবৃন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বে উপজেলা পরিষদ মাঠে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস,উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু,উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দীন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শঙ্কর কুমার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম,উপজেলা ছাত্র সমন্বয়কের আহ্বায়ক আমির হামজা প্রমুখ।

উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও উপাসনার আয়োজন করা হয়। এছাড়া এতিমখানা, থানা, হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। দিনব্যাপী আয়োজনে ছিল দেশাত্মবোধক সংগীত, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

স্বাধীনতা দিবস উদযাপনের এই ব্যতিক্রমী আয়োজন কালিগঞ্জের মানুষকে আবারও মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ করেছে। দিনটি স্মরণীয় করে রাখতে উপজেলা প্রশাসনের এ আয়োজন প্রশংসিত হয়েছে সর্বমহলে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।