1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোরে অনলাইন বেটিং জুয়া চক্রের ছয় সদস্য আটক - Khulnar Khabor
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

যশোরে অনলাইন বেটিং জুয়া চক্রের ছয় সদস্য আটক

  • প্রকাশিত : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ২০৮ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন যশোর জেলা প্রতিনিধি||দীর্ঘদিন ধরে দেশে অপরধ চক্রটি 1XBet, Melbet, Linebet এর এজেন্ট নিয়ে অনলাইন জুয়ার ব্যবসা পরিচালনা করছে, তাদের এই অপরাধমূলক কর্মকাণ্ড লোক চক্ষুর আড়াল করতে অফিসে গ্রাফিক্স ডিজাইন এবং ইউটিউব চ্যানেলের কার্যক্রমও পরিচালনা করে যাচ্ছিলো।

আইপিএল, বিপিএল, সিপিএলসহ বিভিন্ন অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে জুয়ার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া চক্রের ছয় সদস্যকে আটক করেছে যশোরের ডিবি পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।নয়টায় ঝিকরগাছা উপজেলার হাজের আলী মোড়ের আব্দুল মান্নানের বাড়ির দুইতলার ফ্লাট থেকে তাদেরকে আটক করা হয়। তারা বিভিন্ন জুয়া এজেন্সির এজেন্ড হিসেবে কাজ করে। একই সাথে তাদের কাছথেকে উদ্ধার হয়েছে জুয়ার কাজে ব্যবহৃত ৫টি ল্যাপটপ, ১০ টি মোবাইল ফোন, দুইটি ট্যাব, তিনটি হার্ডডিস্ক, ৩০ টি মোবাইল সিম, বিকাশের এজেন্ট একাউন্টে থাকা দুইলাখ ৬৩ হাজার টাকা।

আটককৃতরা হলেন, ঝিকরগাছা উপজেলার লাউজানী গ্রামের নাজমুল ওয়াহিদ মিল্লাত ও নাজমুল শাহাদৎ, শার্শা উপজেলার বাগুরী গ্রামের মাহাবুবুর রহমান মাসুম, সাতক্ষীরা জেলা সদর উপজেলার আমতলা গ্রামের আসাদুল ইসলাম, একই গ্রামের মোহাম্মদ জাহিদ হাসান এবং যশোর সদর উপজেলার বড় মেঘলা গ্রামের তারেক রহমান।ডিবির অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভুঞা বলেন,আটককৃতরা ভার্চুয়াল কারেন্সির মাধ্যমে জুয়া খেলার আয়োজন করে আসছিলেন। অবৈধভাবে ই-ট্রানজেকশনের মাধ্যমে বিদেশে অর্থ পাচার ও যুবসমাজের নৈতিক অবক্ষয়ের অভিযোগ ছিলো তাদের বিরুদ্ধে।

তারা দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করে বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে লোভনীয় প্রচারণা চালানো তাদের পেশা। এক্ষেত্রে তারা একাধিক আইডি ব্যবহার করে। অল্প সময়ে প্রচুর অর্থ উপার্জনের লোভ দেখিয়ে যুবসমাজকে অনলাইন বেটিং-এ আসক্ত করে তারা।

এছাড়া আইপিএলকে কেন্দ্র করে তারা বড় মিশনে নেমেছে এমন একটি খবর আসে পুলিশের কাছে। বিষয়টি নিয়ে কাজ শুরু করে সাইবার ক্রাইম ইউনিটের এসআই শিবু মন্ডলের নেতৃত্বে একটি টিম।

তারা ঝিকরগাছা থেকে এ চক্রের ছয় সদস্যকে আটক করে শুক্রবার আদালতে সোপর্দ করে। বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।