1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মোংলায় নবনিযুক্ত সহকারি অ্যাটর্ণি জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামানের নাগরিক সংবর্ধনা - Khulnar Khabor
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

মোংলায় নবনিযুক্ত সহকারি অ্যাটর্ণি জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামানের নাগরিক সংবর্ধনা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ২৩৪ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট  প্রতিনিধি||বাগেরহাটের মোংলায় নবনিযুক্ত সহকারি অ্যাটর্ণি জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামানকে নাগরিক সংবর্ধনা।

মঙ্গলবার (০১ এপ্রিল) বিকেলে মোংলার মিঠাখালী বাজারে মোংলা নাগরিক সমাজের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের গণআকাংখা বাস্তবায়নে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার তথা সুশাসন নিশ্চিত করতে হবে।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে নবনিযুক্ত সহকারি অ্যাটর্ণি জেনারেল বলেন, একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য ছাত্র-জনতা অকাতরে তাদের জীবন উৎসর্গ করেছেন। শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো স্থান নেই। অন্তর্ভুক্তিমূলক ও স্থায়িত্বশীল উন্নয়নে আইনের শাসন, সম্প্রীতি এবং মানবিক মোংলা প্রতিষ্ঠায় আমি আপনাদের সঙ্গে কাজ করতে চাই।

এ সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোংলা নাগরিক সমাজের আহ্বায়ক, সাংবাদিক ও পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোংলা থানা অফিসার ইনচার্জ মোঃ আনিসুর রহমান, বিএনপি নেতা স. ম. ফরিদ, আব্দুল মান্নান হাওলাদার, জামায়াত নেতা মাওলানা আবু হানিফ, মোংলা প্রেসক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান, সুন্দরবন জাদুঘরের পরিচালক সুভাষ চন্দ্র বিশ্বাস, মোংলা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. অসিত বসু, এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে আরও বলেন, “আমরা এমন কোনো কাজ করবো না যাতে শহীদদের আত্মা কষ্ট পায়। অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।

সভাপতির বক্তব্যে মোংলা নাগরিক সমাজের আহ্বায়ক মোঃ নূর আলম শেখ বলেন, রাষ্ট্র মেরামতে অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার কার্যক্রমকে গুরুত্ব দিতে হবে। দেশে যাতে আর কোনোদিনও ফ্যাসিবাদী মতাদর্শ মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, তার জন্য গণঅভ্যুত্থানের অংশীজনদের সতর্ক থাকতে হবে।

এ অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথিকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।

এ সংবর্ধনা শেষে ঐতিহ্যবাহী লাঠিখেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অপরদিকে ঢাকায় আনসার বিদ্রোহে শহীদ মোঃ শাহিন হাওলাদারের কবর জিয়ারত করেন এবং ওই পরিবারকে ঈদ উপহারসহ নগদ অর্থ প্রদান করেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।