1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোরে ব্যবসায়ী মাসুদ হত্যা মামলায় ছয়জনের বিরুদ্ধে পুনঃচার্জশিট - Khulnar Khabor
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

যশোরে ব্যবসায়ী মাসুদ হত্যা মামলায় ছয়জনের বিরুদ্ধে পুনঃচার্জশিট

  • প্রকাশিত : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ২২২ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর জেলা প্রতিনিধি ||

যশোরের কেফায়েতনগর গ্রামের কাঠ ব্যবসায়ী মাসুদ হত্যা মামলায় ছয়জনকে অভিযুক্ত করে পুনঃচার্জশিট দিয়েছে সিআইডি পুলিশ।

মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই বিল্টু কুমার দাস।অভিযুক্ত আসামিরা হলেন যশোর সদর উপজেলার গাইদগাছি গ্রামের নুরুল ইসলামের ছেলে বদরুজ্জামান পিন্টু, দক্ষিণ গাইদগাছি গ্রামের আমানত মোল্যা আলী আকবরের ছেলে আব্দুল কাছেদ আলী, একই গ্রামের আবুল হাসান সরদারের ছেলে ও অভয়নগরের প্রেমবাগের বাসিন্দা ইব্রাহিম হোসেন বাবু, বনগ্রামের আজিজুর রহমানের ছেলে মুরাদ হোসেন, প্রেমবাগ পশ্চিম কাটাখাল এলাকার হাফিজুর রহমানের ছেলে শিমুল হোসেন শান্ত ও শওকত আলী মোল্যার ছেলে আল-আমিন।মামলার অভিযোগে জানা গেছে, গাইদগাছি গ্রামের কাঠ ব্যবসায়ী মাসুদ রানাকে চুরির অপবাদে মারপিট করে গুরুতর জখম করে।

এরপর আসামিরাপরিকল্পিতভাবে তাদের হাসপাতালে নেওয়ার কথা বলে ওই বাড়ি থেকে ভ্যানে করে নিয়ে বনগ্রামের কাটাখাল মোড়ে নামিয়ে রেখে চলে যায়। পরে সংবাদ পেয়ে মাসুদের পরিবার ঘটনাস্থলে যেয়ে তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত মাসুদের মা যশোর সদর উপজেলার কেফায়েতনগর গ্রামের খাদিজা বেগমসহ ছয়জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় মামলা করেন। এ মামলার দীর্ঘ তদন্ত শেষে এজাহারনামীয় ওই আসামিদের অভিযুক্ত করে ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা।

আসামিদের দেওয়া জবানবন্দিতে এ হত্যার সাথে জড়িত জুলফিকার, মামুন, ফিরোজ ও শামীমকে চার্জশিট ভুক্ত না করায় আদালতে নারাজি আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। আদালতের আদেশে সিআইডি পুলিশ পুনঃতদন্তের দায়িত্ব পায়।

দীর্ঘ তদন্ত শেষে আদালতে পূর্বের ন্যায় একই আসামিদের অভিযুক্ত করে আদালতে পুনঃচার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা।চার্জশিটে অভিযুক্ত আসামিরা জামিনে আছে বলে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।