1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুর পৌরশহর সিএনজি, ইজিবাইক ও হকারদের দখলে পথচারীরা চরম বিপাকে - Khulnar Khabor
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কেশবপুর পৌরশহর সিএনজি, ইজিবাইক ও হকারদের দখলে পথচারীরা চরম বিপাকে

  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ২২১ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর||কেশবপুর পৌর শহরের ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ মোড়গুলো সিএনজি, ইজিবাইক, ইঞ্জিনচালিত ভ্যান ও হকারদের অবৈধ দখলে। যার ফলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ পথচারীদের চলাচলে নানান সমস্যা এবং দূর্ভোগ দেখা দিয়েছে।

যশোর-চুকনগর মহাসড়ক এবং সড়কের দু’পাশ অবৈধভাবে দখল করে সিএনজি ও ইজিবাইক স্ট্যান্ড গড়ে তোলা হয়েছে। হকারেরা পৌরশহরের সকল ফুটপাত অবৈধভাবে দখল করে বিভিন্ন দোকানপাট বসিয়ে ক্রেতা ও পথচারীদের জীবনের ঝুকির মধ্যে ফেলে চালিয়ে যাচ্ছে ব্যবসা।

যেকোন মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের সড়ক দুর্ঘটনা। মহাসড়ক ও ফুটপাতের উপর থেকে দ্রুত অবৈধ স্থাপনা এবং দোকানপাট উচ্ছেদ করার জন্য উপজেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষের নিকট জোরালো দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহলের অনেকেই।
বাংলাদেশ সড়ক ও মহাসড়ক আইন অনুযায়ী, কোন সড়ক বা মহাসড়ক অবৈধভাবে দখল করে কোন প্রকার স্থাপনা নির্মাণ এবং পথচারীদের চলাচলে বাঁধা সৃষ্টি করা যাবে না। অথচ আইনের তোয়াক্কা না করে স্থানীয় শ্রমিক ইউনিয়নের কতিপয় নেতারা ক্ষমতার প্রভাব খাটিয়ে কেশবপুর পৌরশহরের থানার মোড়ে মহাসড়ক, ত্রিমোহিনী মোড়, হাসপাতাল মোড়ে সড়ক ও জনপথ দখল করে অবৈধভাবে সিএনজি ও ইজিবাইক স্ট্যান্ড গড়ে তুলেছে।

চালকেরা মহাসড়ক ও সড়কের উপর যন্ত্রতন্ত্র গাড়ি পার্কিং এবং যাত্রী উঠানামা করানোর জন্য যানজটের সৃষ্টি দৃশ্যমান। যেকোন সময় মারাত্মক সড়ক দুর্ঘটনার আশঙ্কা করছেন সচেতন মহল। শুধু তাই নয়! হকারেরা মহাসড়ক ও পৌরশহরের সকল ফুটপাত দখল করে পান, বিড়ি, সিগারেটের দোকান, ভাজাপোড়ার দোকান, চায়ের দোকান, চটপটির, পিঠার দোকান, জামাকাপড়ের দোকান বসিয়ে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে।

এসব দোকানগুলোতে বেচাকেনা এবং ক্রেতাসহ নানা শ্রেণি-পেশার মানুষের আড্ডা দেওয়ায় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীসহ পথচারীদের চলাচলে নানাবিধ সমস্যা ও প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। দীর্ঘদিন ধরে পৌর শহরের ফুটপাত ও সড়ক অবৈধ দখলবাজদের রিরুদ্ধে পৌরসভা ও উপজেলা প্রশাসনের তেমন কোন পদক্ষেপ গ্রহণ না করায় জনমনে নানা গুঞ্জন। তবে, যানজট ও জনদূর্ভোগের বিষয়টি নিয়ে প্রশাসনের সাথে কথা হলে, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভা কর্তৃপক্ষ এবং খর্নিয়া হাইওয়ে পুলিশ বলছে, খুব দ্রুত সময়ের মধ্যে দখলবাজদের সকল স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন বলেন, পৌরশহরের ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করা আইনগত অপরাধ। শহরের যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করার লক্ষে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। অবৈধ দখলবাজদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
খর্নিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ফজলুল করিম বলেন, সড়ক দূর্ঘটনা এড়াতে এবং যানজট পরিচালনা করা আইনগত অপরাধ। শহরের যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করার লক্ষে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। অবৈধ দখলবাজদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
খর্নিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ফজলুল করিম বলেন, সড়ক দূর্ঘটনা এড়াতে এবং যানজট নিরসনে হাইওয়ে পুলিশ সবসময় তৎপর রয়েছে। অবৈধ স্থাপনার বিরুদ্ধে খুব শীঘ্রই অভিযান পরিচালনা করা হবে। যারা অবৈধভাবে মহাসড়ক দখল করে সিএনজি, ইজিবাইক স্ট্যান্ড এবং সড়কের উপর দোকান বসিয়ে ব্যবসা পরিচালনা করছেন তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।