1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
গাজায় গণহত্যার প্রতিবাদে খুলনায় ছাত্রদলের গণসমাবেশ - Khulnar Khabor
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

গাজায় গণহত্যার প্রতিবাদে খুলনায় ছাত্রদলের গণসমাবেশ

  • প্রকাশিত : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ২১১ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন, খুলনার খবর ||ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে গণসমাবেশ, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে খুলনা মহানগর ছাত্রদল। মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ১১টায় মহানগর ছাত্রদলের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করে নগরীর শিববাড়ি মোড়ে এসে এক সমাবেশে মিলিত হয় খুলনার অন্তর্গত সকল কলেজ ছাত্রদলের সদস্য ও মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা।

মিছিলে ‘ফিলিস্তিনের মুক্তি চাই’, ‘ইসরায়েলি আগ্রাসন বন্ধ কর’, ‘গণহত্যা বন্ধ কর’ স্লোগান দেন সংগঠনটির নেতা-কর্মীরা। সমাবেশে ছাত্রদলের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে ইসরায়েলের ঘৃণ্য হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

খুলনা মহানগর ছাত্রদলের সাবেক সদস্য সচিব মো. তাজিম বিশ্বাস’র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়কবৃন্দ আরিফুর রহমান আরিফ, হাসান মাহামুদ, সৈয়দ ইমরান ও হেদায়েতুল্লাহ দীপু। সাবেক সদস্যবৃন্দ পারভেজ হোসেন মিজান, মাজাহারুল ইসলাম রাসেল, তরিকুল ইসলাম নকীব, সরদার মাহিম উল হক, এস এম ইউসুফ, এস এম ইলিয়াস হোসেন, আ. আহাদ শাহীন প্রমুখ।

সমাবেশে উপস্থিত ছিলেন ইউনিটের আহ্বায়কবৃন্দ মো. শাকিল আহমেদ, আরিফুল ইসলাম টুকু, ফারুক হোসেন, আল আমিন লিটন, মাসুম বিল্লাহ, নাজিম উদ্দিন শামীম, রাজু আহমেদ, পারভেজ আহমেদ, ইয়াসিন গাজী, অমিত মল্লিক, আবু সালেহ শিমুল, ইজবুর রহমান ইমুল ও সাজ্জাদ হোসেন রিপ্পি। এছাড়াও ইউনিটের সদস্য সচিববৃন্দ আব্দুস সালাম, নাম্মিন হোসেন মারজান, কাজী সালমান মেহেদী, রবিউল ইসলাম, হাবিবুর রহমান বিপ্লব, আমিনুজ্জামান সুজন, ইসমাইল হোসেন, আরিফ মোল্লা তুর্য, খালিদ বিন ওয়ালিদ শোভন, হানিফ আকাশ, মিরাজ হোসেন মানিক, রাব্বি চৌধুরী, জুবায়ের হাসান রাফিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সমাবেশ ও মানববন্ধনে বক্তারা আরও বলেন, গাজা ও ফিলিস্তিনে গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। একইসাথে তারা বাংলাদেশের সরকারকেও এই বিষয়ে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান।

শিববাড়ি মোড়ে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি নগরীর পাওয়ার হাউস মোড়ে গিয়ে শেষ হয়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।