1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে খুলনায় বিএনপি’র প্রতিবাদ সমাবেশ, কাল - Khulnar Khabor
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে খুলনায় বিএনপি’র প্রতিবাদ সমাবেশ, কাল

  • প্রকাশিত : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১৮৮ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন, খুলনার খবর ||সারা বিশ্বের নির্যাতিত মুসলিমদের পাশে দাঁড়ান আহবান জানিয়ে খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, ফিলিস্তিনের শান্তিকামী মুসলমানরা নিজেদের আবাসভূমি স্থায়ী করার জন্য আন্দোলন করে আসছিলেন। কিন্তু দখলদার ইসরায়েল সন্ত্রাসী হামলার মধ্য দিয়ে পঞ্চাশ হাজারেরও অধিক মানুষ নিহত হয়েছে। যার অর্ধেক নারী ও শিশু।

এই রকম ধ্বংসযজ্ঞ চলার পরেও যেসব দেশের রাষ্ট্রপ্রধান প্রতিবাদ জানাননি, তাদেরকে আমরা ধিক্কার জানাই।

মঙ্গলবার সন্ধ্যায় ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর চলমান গণহত্যার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) খুলনা মহানগর বিএনপি’র উদ্যোগে বিকেল ৩টায় নগরীর শিববাড়ি মোড় (জিয়া হল চত্বরে) প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আজ জাতিসংঘসহ সকল মানবাধিকার সংগঠন নিশ্চুপ। গাজায় সর্বোচ্চ মানবধিকার লঙ্ঘিত হলেও তাদের কোনো প্রতিবাদ নেই। আজ থেকে যেখানে আমরা ইসরায়েলি পণ্য পাব, সেখানেই বয়কট করবো। আজ যদি সারা বিশ্বের মুসলিমরা ঐক্যবদ্ধ হয়, তাহলে তাদের সামনে কেউ দাঁড়াতে পারবে না।

মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, কে এম হুমায়ুন কবীর, হাফিজুর রহমান মনি, এড. শেখ মোহাম্মাদ আলী বাবু, মোল­া ফরিদ আহমেদ, আসাদুজ্জামান আসাদ, আবু সাঈদ হাওলাদার আব্বাস, মিজানুর রহমান মিলটন, আজিজা খানম এলিজা, আব্দুল আজিজ সুমন, মিরাজুর রহমান মিরাজ, ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম বাচ্চু, আক্তারুজ্জামান সজীব তালুকদার, শফিকুল ইসলাম শফি, বিপ্লবুর রহমান কুদ্দুস, জাকির ইকবাল বাপ্পি, মোঃ নাসির উদ্দিন, রবিউল ইসলাম রুবেল, কে এম এ জলিল, শেখ আদনান ইসলাম দ্বীপ, জামাল তালুকদার, এড. হালিমা আক্তার খানম, মিজানুর রহমান মিজান,  মোঃ তাজিম বিশ্বাস প্রমুখ।

ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদে বৃহস্পতিবারের সমাবেশ ও বিক্ষোভ মিছিল সফল করতে খুলনাবাসী, মহানগরীর অর্ন্তগত বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার আহবান জানানো হয়।

সভা থেকে বক্তারা বলেন, বৃহস্পতিবারের সমাবেশ হবে সর্ববৃহৎ সমাবেশ। সভা থেকে বিক্ষোভ মিছিলে শৃঙ্খলা রক্ষায় মহানগর যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতা-কর্মীদের দায়িত্ব প্রদান করা হয়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।