1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
নগরীতে ডিবি ও ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদা দাবি, আটক ৪ - Khulnar Khabor
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

নগরীতে ডিবি ও ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদা দাবি, আটক ৪

  • প্রকাশিত : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ২৬৬ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন, খুলনার খবর ||নগরীতে অনলাইন মার্কেটিং ব্যবসায়ী মাহাফুজুর রহমানের বাসায় গোয়েন্দা পুলিশ ও ছাত্রসমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদা দাবির ঘটনায় চারজনকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৭ টায় ইখতিয়ার উদ্দিনের নিকট ২ লাখ টাকা চাঁদা দাবি করেন।

আটক হওয়া ব্যক্তিরা হলেন, নগরীর বাগমারা এলাকার সিটি কলেজে পড়ুয়া ডিগ্রি সম্পূর্ণ আব্দুল হামিদ সরদারের পুত্র মোঃ মাসুদ রানা (২৩), শ্যামনগর সাতক্ষীরার আব্দুস ছামাদ গাইনের পুত্র বাগেরহাট পিসি কলেজ অনার্স সেকেন্ড ইয়ার পড়ুয়া মোঃ ফয়সাল মাহমুদ (২৪), শ্যামনগর সাতক্ষীরার কামরুল ইসলামের পুত্র সরকারি সুন্দরবন আদর্শ কলেজ খুলনা অনার্স শেষ মোঃ সালাউদ্দিন (২৬), নগরীর শেরেবাংলা রোড আমতলা নিবাসী ইউসুফ আলীর পুত্র সরকারি সুন্দরবন আদর্শ কলেজ পড়ুয়া রিফাত পারভেজ রাফি (২১)।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে নগরীর সোনাডাঙা থানার বয়রা শ্মশান ঘাট আন্দীরঘাটের সাবেক পুলিশ কর্মকর্তা মাহফুজ রহমানের বাড়ির ভাড়াটিয়া সাতক্ষীরার আশাশুনির চাকলার মোবারক আলীর ছেলে ইখতিয়ার উদ্দিনের কাছে গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ছাত্র সমন্বয়ক পরিচয়ে কয়েকজন যান। তারা তাকে অনলাইন জুয়ার কিপ্ট কারেন্সির এজেন্ট দাবি করে অবৈধ ব্যবসা করছে বলে অভিযোগ করেন।

তারা তাকে সন্ধ্যা সাড়ে ৭টায় মাহফুজ দারোগার বাসার নিচে আসতে বলেন। পরবর্তীতে তাকে ওই বাড়ির দোতালায় রুমের ভিতরে নিয়ে প্রথমে মারধর করে। ছাত্র সমন্বয়ক ও ডিবি পরিচয় দিয়ে চালান করে দিবে ভয় দেখিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন।

চাঁদা দিতে রাজি না হওয়ায় ইখতিয়ার উদ্দিনের স্ত্রীর গহনা ও তার ব্যবহৃত ল্যাপটপ ব্যাগে ঢোকাতে শুরু করে। ডিবি এনে ধরিয়ে চালান দেবে বলে তার সাথে জোড়াজুড়ি শুরু করে। এক পর্যায়ে মারধর করে। পরবর্তীতে ভুক্তভোগী আর বাড়িওয়ালা মাহফুজুর রহমানকে ফোন দিয়ে বিষয়টি জানান।

বাড়িওয়ালা এলাকার লোকজন নিয়ে বাসায় আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ ও সেনাবাহিনীকে ফোন দেন। এছাড়া স্থানীয়রা খবর পেয়ে লোকজন জড়ো হয়। পরবর্তীতে সেনাবাহিনী ও সোনাডাঙ্গা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সোনাডাঙ্গা থানায় আসামিদের নিয়ে আসে।

তবে অভিযুক্তরা জানান, ডিবির সাথে কথা বলেই এখানে এসেছে। ভুক্তভোগীর কাছে কোন টাকা পয়সা চাওয়া হয়নি। বরং সমাজ থেকে অনলাইন জুয়া বন্ধ করার জন্য তাদের একটি সংগঠনের মাধ্যমে কাজ করা হচ্ছে।

ভুক্তভোগী জানান, তিনি শেয়ার মার্কেট ও ট্রেডিং এবং গ্রাফিক ডিজাইনের এ কাজ করে। পাশাপাশি দুই বছর ধরে আশাশুনি সাতক্ষীরা বাড়িতে বসে কিপ্ট কারেন্সি অনলাইন জুয়ার কাজ করে।

সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ জানান, বয়রা আন্দির পুকুর এলাকায় ডাকাত পড়েছে শুনে তারা যায়। পরবর্তীতে সেনাবাহিনীর সাহায্য নিয়ে তাদেরকে আটক করে সোনাডাঙ্গা থানায় নিয়ে আসে।

ভুক্তভোগী ইখতিয়ার উদ্দিন আইনগত ব্যবস্থা নেবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।