1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
চুকনগর হাট ইজারা নেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ - Khulnar Khabor
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

চুকনগর হাট ইজারা নেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

  • প্রকাশিত : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ২১৩ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ।। খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজারে হাট ইজারা নেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর থেকে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

ওই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।স্থানীয়রা জানান, হামলার একপক্ষের নেতৃত্ব দিয়েছেন আটলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ওই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ হেলাল উদ্দিন এবং আরেক পক্ষের নেতৃত্ব দিয়েছেন ওই ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দৌলত সরদার।পরে পুলিশ ও সেনাবাহিনী সেখানে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

আহতরা হলেন, আটলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ওই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ হেলাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক দৌলত সরদার, হেলাল উদ্দিনের পক্ষের সুলতান সেলিম, দেবব্রত রায়, তামিম শেখ ও রানা শেখ এবং দৌলত সরদারের পক্ষের আবু হাসান, রোস্তম ও আমিনুল ইসলাম।

হেলাল উদ্দিন বাদে অন্যরা সবাই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।পুলিশ ও স্থানীয়রা জানায়, পহেলা বৈশাখ চুকনগর বাজারের হাটের ইজারার মেয়াদ শেষ হয়। এরপর বাজার ও স্থানীয় মসজিদ কমিটি মিলে কয়েক সপ্তাহ ইজারা তোলার জন্য সিদ্ধান্ত নেন। যে টাকা উঠবে সেই টাকা অনুযায়ী আবার হাট ইজারা দেওয়া হবে। ইজারা নেবে বাজার মসজিদ কমিটি।

কিন্তু গত মঙ্গলবার আটলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দৌলত সরদার তাঁর লোকজন দিয়ে হাটের ইজারা তুলে নেন। শুক্রবার আবারও ইজারা তুলতে গেলে বাঁধা দেন হেলাল উদ্দিনের লোকজন।

এটা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে দফায় দফায় ওই সংঘর্ষ চলে।চেয়ারম্যান হেলাল উদ্দিন অভিযোগ করেন, ৫ আগস্টের পর দৌলত সরদার একের পর এক চুকনগর বাজারের সবকিছু দখল করে নিচ্ছেন।

এরই অংশ হিসেবে বাজারের হাটও দখল করে নেওয়া পায়তারা করেন। বাজার ও মসজিদ কমিটির সিদ্ধান্ত না মেনে মঙ্গলবার নিজের লোক দিয়ে ইজারার টাকা তুলে নেন। আজ শুক্রবার আবার টাকা তুলতে গেলে বাজারের সবাই বাঁধা দেন। যেহেতু তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেজন্য বাজার কমিটির সবাই তাঁর কাছে ইউনিয়ন পরিষদে এসেছিলেন।

পরে দৌলত সরদার লোকজন নিয়ে এসে ইউনিয়ন পরিষদে হামলা করেন। ওই হামলায় তাঁদের কয়েকজন আহত হন।তিনি বলেন, দৌলত সরদারের হামলার পর স্থানীয়রা জড়ো হয়ে দৌলত সরদারের পক্ষের লোকজনের ওপর হামলা করেছে। এর সঙ্গে তিনি জড়িত নন।

দৌলত সরদার বলেন, মসজিদের নামে হাট ইজারা নিয়ে মূলত লাভবান হতে চাইছেন হেলাল চেয়ারম্যান। তিনি এমনভাবে পরিকল্পনা সাজিয়েছেন যাতে এক বছরে অন্তত ১৫ লাখ টাকা নিজের পকেটে রাখতে পারেন।

মূলত সেজন্যই আজ ইজারা তুলতে গিয়েছিল তাঁর লোকজন। কিন্তু হেলাল চেয়ারম্যানের লোকজন বাঁধা দিয়ে মারধর করে তাঁদের সেখান থেকে বের করে দিয়েছেন। পরে তাঁদের ওপর কয়েক দফা হামলা করা হয়েছে।

ডুমুরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা বলেন, হাটের ইজারা উঠানোকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে শুনেছেন তিনি, তবে বিকেল পর্যন্ত কেউ থানায় কোনো অভিযোগ দেয়নি।

বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।