1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
লোহাগড়ায় জমি সংক্রান্ত বিরোধে অন্ত:সত্বা মহিলাসহ ৪ জন আহত - Khulnar Khabor
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

লোহাগড়ায় জমি সংক্রান্ত বিরোধে অন্ত:সত্বা মহিলাসহ ৪ জন আহত

  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ২৬০ বার শেয়ার হয়েছে

নড়াইল প্রতিনিধি ||নড়াইলের লোহাগড়া উপজেলার সারোল গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৬ মাসের অন্তঃসত্বা মহিলাসহ ৪ জন আহত হয়েছেন। তাদেরকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে , উপজেলার দিঘলিয়া ইউনিয়নের সারোল উত্তরপাড়ায় ৮২ শতক জমি নিয়ে জিন্নাহ শেখ ও  জাহান শেখের সাথে একই গ্রামের সাঈদ শেখ ও আকবর শেখের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

সম্প্রতি স্হানীয় থানা পুলিশ এবং ওই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিরোধপূর্ণ জমির মীমাংসা করা হয়। কিন্তু জিন্নাহ শেখ ও জাহান শেখ সমর্থিত লোকজন এ মীমাংসা মেনে না নেওয়ায় দ্বন্দ্ব বাড়তে থাকে।  সোমবার (২১ এপ্রিল) সাঈদ শেখের ছেলে রুবেল শেখ তাদের জমিতে একটি নতুন টিনের ঘর নির্মাণ করাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাক-বিতন্ডা হয়। এর জের ধরে বিকাল সাড়ে ৩ টার দিকে জিন্নাহ শেখের নেতৃত্বে জাহান শেখ, ফারুক শেখ ও আনিস শেখসহ ৮/১০ জনের একদল দূর্বৃত্ত রামদা,ছ্যানদা, লোহার রড,লাঠিসোটা  নিয়ে সাঈদ শেখ সমর্থিত লোকজনদের ওপর হামলা চালিয়ে ছয় মাসের অন্ত: সত্বা মহিলাসহ ৪ জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। আহতরা হলেন, আজিবর শেখের ছেলে আজমল শেখ (৩১), আজিবর শেখের মেয়ে কলেজ শিক্ষার্থী আমেনা খানম (১৯), এনামুল শেখের মেয়ে ইয়াসমিন বেগম (৩০)  ও  শহীদুল শেখের স্ত্রী ৬ মাসের অন্ত: সত্বা  সাগরিকা বেগম (২৭)। এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মো: আজমল শেখ (৩১) অভিযোগ করে বলেন,  ‘সেনাবাহিনীর তত্বাবধানে স্হানীয় পুলিশ প্রশাসন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে জমির বিরোধ মীমাংসা করা হলেও জিন্নাহ শেখ সমর্থিত লোকজন আজ বিকালে অন্যায় ভাবে আমাদের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করেছে। আমরা সৃষ্ট ঘটনার বিচার চাই’।

এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান বলেন, ঘটনাস্হলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।